advertisement

গ্রাহকদের জন্য আরও দুটি আকর্ষণীয় অফার নিয়ে হাজির Airtel

Last Updated:

এবার গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে ভারতী এয়ারটেল ৷

#নয়াদিল্লি: জিও বাজারে আসার পর থেকে নিজের গ্রাহকদের ধরে রাখতে হিমশিম খেতে হয়েছে বাকি টেলিকম সংস্থাগুলিকে ৷ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলকেও একই সমস্যার সম্মুখিন হতে হয়েছে ৷ জিও ফোনের কথা ঘোষণার করার পর ফের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে মোবাইল সংস্থাগুলিকে ৷
এবার গ্রাহকদের জন্য আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে ভারতী এয়ারটেল ৷ মাত্র ১৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি এবার মিলবে ১ জিবি ৪/৩/২ জিবি ডেটা ৷
কেবল প্রিপেড গ্রাহকরা এই পরিষেবা পাবেন ৷ অফারটি ভ্যালিড থাকবে ২৮ দিনের জন্য ৷ তবে দিনে ৩০০ মিনিট ও সপ্তাহে ১২০০ মিনিট বিনামূল্যে ভয়েস কলের সুবিধা পাবেন ৷
advertisement
advertisement
এছাড়াও আরও একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ নতুন গ্রাহকদের জন্য ১৭৮ টাকার এই অফার নিয়ে এসেছে এয়ারটেল ৷ নতুন গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের পাশাপাশি পেয়ে যাবেন ১ জিবি ৪/৩/২ জিবি ডেটা ৷ এই প্যাকটিও ২৮ দিনের জন্য বৈধ ৷ তবে কেবল প্রথম ও দ্বিতীয় রিচার্জের ক্ষেত্রে এই সুযোগ মিলবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গ্রাহকদের জন্য আরও দুটি আকর্ষণীয় অফার নিয়ে হাজির Airtel
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement