advertisement

AC : ৩০ হাজার টাকার দেড় টন এসি-র এখন দাম কত জানেন? গরম পড়তেই এসি-র বাজারে আগুন! হু হু করে বাড়ছে দাম

Last Updated:

AC Price Hike : এবছর মার্চ মাস থেকেই গরম পড়তে শুরু করেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি-র দাম।

দাম বাড়ল এসির।
দাম বাড়ল এসির।
কলকাতা : মার্চ মাসেই মে–জুনের মতো তীব্র গরম পড়তে শুরু করেছে। ফলে অনেকেই বাড়িতে এসি ছাড়া থাকতে পারছেন না। যাদের বাড়িতে এখনও এসি নেই, তারা নতুন করে কেনার কথা ভাবছেন। আবার যাদের বাড়িতে আগে থেকেই আছে, তারাও অতিরিক্ত একটি বসানোর পরিকল্পনা করছেন।
এমন পরিস্থিতিতে প্রবল গরম শুরু হওয়ার আগেই এসি-র বাজারে চাহিদা বেড়ে গেছে। এর মধ্যেই একটি উদ্বেগের খবর সামনে এসেছে। দেশের বড় বড় এসি প্রস্তুতকারী সংস্থাগুলি কাঁচামালের দাম বৃদ্ধি এবং সরবরাহ খরচ বাড়ার কারণে পণ্যের দাম প্রায় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৩০ হাজার টাকার এসি-র দাম বেড়ে হতে পারে ৩১,৫০০ পর্যন্ত।
advertisement
কোন কোন সংস্থা দাম বাড়িয়েছে-
advertisement
ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই মূল্যবৃদ্ধি কার্যকর হচ্ছে। বড় সংস্থাগুলির মধ্যে রয়েছে — Daikin, Voltas, Blue Star, LG, Haier, Mitsubishi Heavy Industries.
advertisement
এসি-র দাম বাড়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রধান কাঁচামাল তামার দাম বেড়েছে। বিশ্ববাজারে সোনা-রুপোর পাশাপাশি তামার দামও দ্রুত বেড়েছে। এই ধাতু এসি তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই এর দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যায়।
আরও পড়ুন- খরচ হবে না ১ টাকাও, ডাকতে হবে না টেকনিশিয়ান! ১০ মিনিটে এসি সার্ভিস করুন চালানো শুরুর আগে
মার্কিন ডলার-এর মূল্য খুব বেশি হওয়ায় বিদেশ থেকে আনা যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। পাশাপাশি টাকার দুর্বলতাও আমদানির খরচ বাড়িয়ে দিয়েছে, ফলে নির্মাতাদের উপর অতিরিক্ত চাপ পড়েছে। সরকারের নতুন বিদ্যুৎ-সাশ্রয়ী মানদণ্ড কার্যকর হওয়ায় এখন যন্ত্রগুলো আগের তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। তবে এই উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে উৎপাদন খরচও বেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
AC : ৩০ হাজার টাকার দেড় টন এসি-র এখন দাম কত জানেন? গরম পড়তেই এসি-র বাজারে আগুন! হু হু করে বাড়ছে দাম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement