advertisement

নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই যুদ্ধবিমান

Last Updated:

নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই এসইউ-৩০ ফাইটার জেট ৷ হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অধীনে যুদ্ধবিমানটির পরীক্ষা নিরীক্ষা চলছিল ৷ সেই সময়ই ভেঙে পড়ে বিমানটি ৷

#মুম্বই: নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই এসইউ-৩০ ফাইটার জেট ৷ হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অধীনে যুদ্ধবিমানটির পরীক্ষা নিরীক্ষা চলছিল ৷ সেই সময়ই ভেঙে পড়ে বিমানটি ৷
ভারতীয় বায়ূসেনা সূত্রের খবর, ওই যুদ্ধবিমানে ভারতীয় বায়ূসেনার দু’জন পাইলট ছিলেন ৷ যদিও তারা দু’জনেই একেবারেই সুরক্ষিত রয়েছেন ৷ সুখোই যুদ্ধবিমানটি পরীক্ষা করার জন্যই চালানো হচ্ছিল ৷ কিন্তু টেকনিক্যাল কিছু ত্রুটি থাকার কারণেই ভেঙে পড়ে বিমানটি ৷ প্রাথমিক তদন্তে পর এমনটাই জানা যাচ্ছে ৷ পাইলটদের মধ্যে একজন ছিলেন ভারতের বায়ূসেনার অবসরপ্রাপ্ত পাইলট ৷ যিনি সম্প্রতি হ্যাল(HAL)-এ টেস্ট পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন ৷
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, নাসিকের কাছে গোরঠান গ্রামের মাঠে ভেঙে পড়ে বিমানটি ৷ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম ৷ যুদ্ধবিমানটি থেকে দাউদাউ করে আগুন বেরোতে থাকে ৷ যার জেরে পুরো বিমানটিই ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছে ৷ যদিও কোনও হতাহতের খবর মেলেনি ৷ গোটা এলাকাটিকে ঘিরে ফেলে চলছে উদ্ধারকাজ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই যুদ্ধবিমান
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement