advertisement

SA vs NZ: প্রোটিয়াদের মান বাঁচালেন জানসেন, নজর কাড়ল ব্ল্যাক ক্যাপসদের বোলিং, নিউজিল্যান্ডের টার্গেট ১৬৯

Last Updated:

SA vs NZ: শক্তিশালী প্রোটিয়া ব্যাটিং অ্যাটাককে যথেষ্ট ধাক্কা দিল ব্ল্যাক ক্যাপসদের বোলিং অ্যাটাক। নিউজিল্যান্ডকে ১৬৯ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা।

News18
News18
কলকাতা: টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল শুরুর আগে ফেভারিট তকমা নিয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ইডেন গার্ডেন্সে ম্যাচের প্রথমার্ধে নিউজিল্যান্ড প্রমাণ করে দিল বিনা যুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়বে না কিউইরা। শক্তিশালী প্রোটিয়া ব্যাটিং অ্যাটাককে যথেষ্ট ধাক্কা দিল ব্ল্যাক ক্যাপসদের বোলিং অ্যাটাক। মাঝে ডিওয়াল্ড ব্রেভিস ৩৪, শেষের দিকে মার্কো জানসেন , ট্রিস্টান স্টাবস ২৯ রানের ইনিংস না খেললে চাপ আরও বাড়ত প্রোটিয়াদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরি থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে কোল ম্যাকঞ্চি পরপর নিজের স্পিনের জালে ফাঁসান কুইন্টন ডিকক ও রায়ান রিকলটন কে। ১২ রানে ২ উইকেট খুইয়ে বসে প্রোটিয়ারা। এরপর ছোট ছোট দুটি পার্টনারশিপ হলেও ভিল শট সিলেকশনের কারণে তা বড় জুটির রূপ পায়নি।
advertisement
এইডেন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিস ৪৩ রান যোগ করেন। কিন্তু ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন মার্করাম। এরপর দলের ৭৭ রানে ফের পরপর দুটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার ৬ ও ৩৪ রান করে আউট হন সেট ডিওয়াল্ড ব্রেভিস। ৭৭ রানে ৫ উইকেট হারে চাপ অনেকটাই বেড়ে যায় প্রোটিয়া শিবিরে। সেখান থেতে দলকে টানতে থাকেন মার্কো জানসেন ও ট্রিস্টান স্টাবস। একটু ঠান্ডা মাথায় শুরু করলেও সেট হতেই আক্রমণাত্মক শট খেলতে থাকেন দুই ওভারে।
advertisement
advertisement
স্লগ ওভারে রানের গতিবেগ বাড়ান দুজনে। একের পর এক মারকাটারি শট খেলে নিজেদের ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন ট্রিস্টান স্টাবস। ১৮ ওভারে দলের রান ১৫০-য় পৌছে দেয় দুই তারকা। ২৯ রান করে আউট হন স্টাবসষ। কিন্তু নিজের ঝোড়ো ইনিংস চালিয়ে যান জানসেন। ২৭ বলে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন জানসেন। কিন্তু শেষের দিকে ফের পরপর কয়েকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। যার ফলে শেষ ওভারে বেশি রান আসেনি। ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাতেন জানসেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
SA vs NZ: প্রোটিয়াদের মান বাঁচালেন জানসেন, নজর কাড়ল ব্ল্যাক ক্যাপসদের বোলিং, নিউজিল্যান্ডের টার্গেট ১৬৯
Next Article
advertisement
Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
  • যুদ্ধের জেরে অনিশ্চিত বাঙালি যুবকের বিয়ে৷ পরিস্থিতি যা, এখন ছেলের চারহাত এক হওয়ার থেকেও বাড়ির ছেলে যাতে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে হাওড়ার ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement