advertisement

IND vs ENG: সমালোচকদের দিলেন জবাবা! সঙ্গে ৫টি বড় রেকর্ড পন্থের ঝুলিতে

Last Updated:

IND vs ENG: সব সমালোচকদের জবাব দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুরন্ত শতরান করেন ঋষভ পন্থ। বুঝিয়ে দেন টিমের জন্য এখনও তিনি অপরিহার্য।

(Photo-AP)
(Photo-AP)
লন্ডন: সব সমালোচকদের জবাব দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুরন্ত শতরান করেন ঋষভ পন্থ। বুঝিয়ে দেন টিমের জন্য এখনও তিনি অপরিহার্য। ১৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলার পাশাপাশি লিডসে ৫টি বড় রেকর্ডও নিজের নামে করেন ঋষভ পন্থ।
১. লিডসে সেঞ্চুরি করে নতুন ইতিহাস রচনা করেন ঋষভ পন্থ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্ট ক্রিকেটে উইকেটকিপারদের মধ্যে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক পন্থ। এর আগে ধোনি ৯০ টেস্টে করেছিলেন ৬টি সেঞ্চুরি। পন্থ মাত্র ৪৪টি টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরি করে ফেললেন।
২. ভারতীয়দের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড গড়েন ঋষভ পন্থ। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মার নামে। প্রাক্তন ভারত অধিনায়ক মোট ৫৬টি ছয় মেরেছিলেন। লিডসে তাকে ছাপিয়ে পন্থের ছয় সংখ্য়া ৬২।
advertisement
advertisement
৩. আরও একটি বিশ্ব রেকর্ড নিজের নামে করেন ভারতীয় তারকা। ঋষভ পন্থের বিশ্বের প্রথম উইকেটকিপার-ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট সেঞ্চুরি করলেন।
৪. বিদেশ সফরকারী ভারতীয় ব্যাটারদের মধ্যেও এক ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে হার্দিক পান্ডিয়ার নামে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭টি ছয় মেরেছিলেন পান্ডিয়া। সেই তালিকায় ৬টি ছয় মেরে দ্বিতীয় স্থানে উঠে এলেন পন্থ।
advertisement
৫. হেডিংলে লিডসে ঋষভ পন্থের করা ১৩৪ রান যে কোনও উইকেটকিপার ব্যাটারদের মধ্যে করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ১৪০ করে তালিকায় প্রথম স্থানে রয়েছেন জনি বেয়ারস্টো।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: সমালোচকদের দিলেন জবাবা! সঙ্গে ৫টি বড় রেকর্ড পন্থের ঝুলিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement