advertisement

Paralympic Games Paris 2024: টোকিওর রুপো প্যারিসে হয়ে গেল সোনা, এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন প্রবীণ

Last Updated:

Paralympic Games Paris 2024: প্রবীণ কুমার এদিন ২.০৮ মিটার লাফ দিয়েছেন। যা  এশিয়া রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।

প্রবীণ কুমার জিতলেন সোনা
প্রবীণ কুমার জিতলেন সোনা
প্যারিস : প্যারালিম্পিক্স ২০২৪-এ ভারত ষষ্ঠ সোনা জিতল৷ ছয়তম সোনা জিতে দেশের সম্মান বাড়ালেন  প্রবীণ কুমার। প্রবীণ পুরুষদের হাই জাম্প T64-এ জয় পান। তিনি পোডিয়াম ফিনিশ করায় এবং ভারত আরেকটি স্বর্ণপদক পেয়েছে। এর আগে ভারতের হাতে ছিল ২৫টি পদক। এখন এই সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। প্রবীণ কুমার এদিন ২.০৮ মিটার লাফ দিয়েছেন। যা  এশিয়া রেকর্ড হয়ে দাঁড়িয়েছে।
প্রবীণ কুমার ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। তিনি এশিয়ান প্যারা গেমস ২০২২-এ স্বর্ণপদক জিতেছিলেন। কুমার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার গোবিন্দগড় গ্রামের জেওয়ার তহসিলের বাসিন্দা। তিনি জেওয়ারের প্রজ্ঞান পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর মতিলাল নেহেরু কলেজ থেকে স্নাতক করেন।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
২৩ অক্টোবর, ২০২৩-এ, তিনি চিনের হ্যাংঝাউতে ২০২২ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের হাই জাম্পে T64 জিতেছিলেন। প্রবীণকে কোচিং করিয়েছিলেন সত্যপাল৷  সত্যপালের তত্ত্বাবধানেই প্রবীণ পারফরম্যান্স সর্বোচ্চ সাফল্যের স্তরে নিয়ে যেতে পেরেছেন।
ভারত কতগুলি পদক পেয়েছে?
ভারতের এবারের প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত মোট ২৬টি পদক রয়েছে। যাতে রয়েছে  ১১টি ব্রোঞ্জ, ৯টি রুপো এবং ৬টি সোনা৷   নবম দিনে ভারতের খাতায় আরও পদকের সম্ভাবনা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paralympic Games Paris 2024: টোকিওর রুপো প্যারিসে হয়ে গেল সোনা, এশিয়ান রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন প্রবীণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement