মেগা ফাইনালে টস জিতল ইংল্যান্ড, পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ বাটলারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌছেছে পাকিস্তান ও ইংল্যান্ড। রবিবার মেলবোর্নে মুখোমুখি বাবর আজম ও জস বাটলারের দল। ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত ইংল্যান্ডের।
#মেলবোর্ন: বৃষ্টির প্রবল সম্ভাবনার মধ্যেই মেলবোর্নে শুরু হল টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে কার মাথায় উঠবে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের শ্রেষ্ঠত্বের শিরোপা তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ফাইনালে টস ভাগ্য সাথ দিল ইংল্যান্ডের। আর টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বৃষ্টির সম্ভাবনা থাকায় টার্গেট দেখে রান তাড়া করার রণনীতি সাজাতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দিয়েছেন বাটলার। এছাড়া মেঘলা আবহাওয়ায় ব্রিটিশ পেসাররা যাতে পিচের সুবিধা নিতে পারে সেটাও অন্যতম কারণ। টস হারলেও ব্যাটিং করে যতটা বড় সম্ভব স্কোর করাই এখন প্রধান লক্ষ্য বাবর আজমের দলের। হাড্ডাহাড্ডি ম্যাচে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।়
advertisement
ফাইনালে পাকিস্তান দলের প্রথম একাদশে ওপেনিংয়ে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এছাড়া দলের মিডিল অর্ডারে রয়েছেন মহম্মদ হ্যারিস, শান মাসুদ ও ইফতিকার আহমেদ। দলের দুই স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলছেন শাদাব খান ও মহম্মদ নাওয়াজ। চার জন পেসার নিয়ে খেলছে পাকিস্তান। তারা হলেন মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
advertisement
advertisement
ইংল্যান্ডের প্রথম একাদশের ব্যাটিং লাইনের ওপেনিংয়ে জস বাটলার ও অ্যালেক্স হেলস। মিডিল অর্ডারে ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও মইন আলি। প্রয়োজন স্পিন বোলিংয়ে করে থাকেন লিভিংস্টোন ও মইন আলি। এছাড়া দলের প্রধান অলরাউন্ডার হিসেবে খেলছেন বেন স্টোকস। পেসার অলরাউন্ডার হিসেবে রয়েছেন হ্যারি ব্রুকও। দলের তিন পেসার হলেন স্যাম কুরান, ক্রিস ওকস ও ক্রিস জর্ডান। এদের মধ্যে কুরান ও ওকসের ব্যাটিং হাতও ভালো। দলে একমাত্র প্রধান স্পিনার হলেন আদিল রাশিদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 13, 2022 1:12 PM IST











