advertisement

U19 WC Semifinal : বিশ্বজয়ীদের হার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল আরেক চ্যাম্পিয়ন দল! ভারতের ম্যাচের আগে বড় খবর

Last Updated:

U19 World Cup 2026 : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ড ২৭ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে।

News18
News18
নয়াদিল্লি: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ড ২৭ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের।
প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে অধিনায়ক থমাস রেভের শতরানের ইনিংসের ভর করে ২৭৭ রান তোলে।
ইংল্যান্ডের দেওয়া লক্ষ্যের জবাবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল ৪৭.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক অলিভার পিক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। তিনি ৮৮ বলে ১০০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বোলিং ছিল দুর্দান্ত। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান, জেমস মিন্টো, মেনি লাম্সডেন ও রালফি অ্যালবার্ট—প্রত্যেকেই ২টি করে উইকেট পান। এছাড়া অ্যালেক্স ফ্রেঞ্চ ও ফারহান আহমেদ একটি করে উইকেট পান।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে অলিভার পিক ছাড়াও নীতেশ স্যামুয়েল ৪৭ রান এবং আরিয়ান শর্মা ৩৪ রানের অবদান রাখেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক থমাস রেভ ১১০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে তাঁর এই শতরানের ইনিংস দুর্ভাগ্যজনকভাবে রান আউটের মাধ্যমে শেষ হয়।
advertisement
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের মাঠে ফিরলেন ভারতের আগুনে গতির পেসার, কেমন করলেন পারফরম্যান্স?
থমাসের পাশাপাশি ইংল্যান্ডের হয়ে ক্লেভ ফ্লেকনার গুরুত্বপূর্ণ ৪০ রানের অবদান রাখেন। এছাড়া ফারহান আহমেদ করেন ২৮ রান এবং জোসেফ মুরিস যোগ করেন ২৫ রান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC Semifinal : বিশ্বজয়ীদের হার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল আরেক চ্যাম্পিয়ন দল! ভারতের ম্যাচের আগে বড় খবর
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement