Ipl Rajasthan Royals: সুসময় আর ফিরছে না রাজস্থানের! ফের এক মহাতারকা আইপিএল থেকে ছিটকে গেলেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl Rajasthan Royals: জস বাটলারের (Jos Buttler) ছিটকে যাওয়াটা কিন্তু চোট-আঘাতের জন্য নয়।
#জয়পুর: কিছুতেই আর সুসময় ফিরছে না রাজস্থান রয়্যালসের। করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় মাঝপথে বন্ধ হয়েছিল (IPL 2021)। তবে এবার আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের কাছে যা দারুন খবর। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। বায়ো বাবলে থাকা সত্ত্বেও একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে জৈব সুরক্ষা বলয়ের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। কর্তৃপক্ষ মাঝপথে আইপিএল বন্ধ রাখতে বাধ্য হয়। তবে এবার দ্বিতীয় দফায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কমিটি জৈব সুরক্ষা বলয়ের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
৪ মে আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তিন মাস পর এবার বাকি থাকা ম্যাচগুলি খেলা হবে। ফাইনাল ১৫ অক্টোবর। দ্বিতীয় দফায় প্রথম ম্য়াচ খেলবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। তবে এর আগেও একাধিক তারকার চোট লাগায় সমস্যায় পড়েছিল রাজস্থান। বেন স্টোকস, জোফ্রা আর্চারের মতো তারকারা চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। আর এবার জানা গিয়েছে, দলের অন্যতম তারকা জোস বাটলার আইপিএলে আর কোনও ম্যাচ খেলবেন না। তবে জোস বাটলারের চোট-আঘাতের কোনও সমস্যা নেই। তাঁর না খেলার কারণ একেবারে ব্যক্তিগত। শনিবার রাজস্থান রয়্যালসের তরফে ঘোষণা করা হয়েছে, বাকি থাকা একটি ম্যাচেও বাটলারকে দেখা যাবে না।
advertisement
Jos Buttler will not be part of the remainder of #IPL2021, as he and Louise are expecting a second child soon.
— Rajasthan Royals (@rajasthanroyals) August 21, 2021
We wish them well, and can't wait for the newest member of the #RoyalsFamily. pic.twitter.com/rHfeQTmvvg
advertisement
advertisement
রাজস্থানের তরফে জানানো হয়েছে, বাটলার ও তাঁর স্ত্রী লুইসের জীবনে নতুন অতিথি আসছে। দ্বিতীয়বার বাবা হওয়ার অপেক্ষায় রয়েছেন বাটলার। ফলে এই সময়টাতে বাটলার স্ত্রীর পাশে থাকতে চান। বাটলারের মতো তারকার না থাকাটা রাজস্থানের কাছে অবশ্যই অস্বস্তির। তবে এমন খুশির মুহূর্তে বাটলারকে রাজস্থান শিবিরের তরফে সবরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 22, 2021 2:08 AM IST









