advertisement

দিমিত্রির গোলে বেঙ্গালুরু জয় এটিকে মোহনবাগানের, লিগ টেবিলের ৪ নম্বরে সবুজ-মেরুণ ব্রিগেড

Last Updated:

নিজের পুরোনো দলের বিরুদ্ধে জয় ও গোল পাওয়ার আশা নিয়ে নামলেও অভিজ্ঞতা খুব একটা সুখের হল না রয় কৃষ্ণার। ১-০ গোলে ম্যাচ জিতল জুয়ান ফেরান্দোর দল। গোল করে এটিকে মোহনবাগানের জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস।

#বেঙ্গালুরু: গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারের ধাক্কা সামলে পরপর দুই ম্যাচে জয় পেল এটিকে মোহনবাগান। গত ম্যাচে হায়দরাবাদকে হারানোর পর এবার অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় সবুজ-মেরুণ ব্রিগেডের। নিজের পুরোনো দলের বিরুদ্ধে জয় ও গোল পাওয়ার আশা নিয়ে নামলেও অভিজ্ঞতা খুব একটা সুখের হল না রয় কৃষ্ণারও। ১-০ গোলে ম্যাচ জিতল জুয়ান ফেরান্দোর দল। গোল করে এটিকে মোহনবাগানের জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস।
এদিন প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডা লড়াই হয়। গোলের লক্ষ্যে ঝাপায় এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। গোল করার প্রথম সুযোগ পেয়েছিলেন বেঙ্গালুরু হাভিয়ের হার্নান্ডেজ। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এক দিকে যেমন আশিক কুরুনিয়ান, লিস্টনদের পায়ে আক্রমণে উঠছিল এটিকে মোহনবাগান, অন্য দিকে তেমনই সক্রিয় ছিলেন হার্নান্দেস, কৃষ্ণরা। প্রথমার্ধে দুই দল বেশ কিছু সুযোগ পেলেও কেউই গোলের মুখ খুলতে পারেনি।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে জুয়ান ফেরান্দো ও সিমন গ্রেসনের দল। তবে দ্বিতীয়ার্ধে দুই প্রান্ত থেকে অনেক বেশি আক্রমণ তুলে আনছিল এটিকে মোহনবাগান। যার ফল মেলে ম্যাচের ৬৬ মিনিটে। বুমোসের থ্রু থেকে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। এরপর গোল শোধ করাপ একাধিক চেষ্টা করলেও সবুজ-মেরুণের রক্ষণ ভাঙতে পারেনি বেঙ্গালুরু। এই ম্যাচ জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল এটিকে মোহনবাগান।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দিমিত্রির গোলে বেঙ্গালুরু জয় এটিকে মোহনবাগানের, লিগ টেবিলের ৪ নম্বরে সবুজ-মেরুণ ব্রিগেড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement