advertisement

CSK vs LSG: ঋতুরাজের রাজকীয় শতরান, শিবম দুবের তাণ্ডব, লখনউকে ২১১ টার্গেট দিল সিএসকে

Last Updated:

IPL 2024 CSK vs LSG: ঘরের মাঠে চেনা ছন্দে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য শতরান, শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে সিএসকে।

চিপক: ঘরের মাঠে চেনা ছন্দে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য শতরান, শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে সিএসকে। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৬ রান করেন শিবম দুবে। এক বল ব্যাটিং করে চার মেরে ঘরের মাটে ফ্যানেদের আনন্দ দেন ধোনিও।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অজিঙ্কে রাহানে ১ ও ড্যারিল মিচেল ১১ রান করে আউট হন। তবে ওপেনিং এদিন অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ১৬ রান করে আউট হন জাড্ডু।
advertisement
এরপর শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। লখনউ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেবা করেন দুই তরুণ ব্যাটার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন ঋতু-শিবম জুটি। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।
advertisement
advertisement
শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs LSG: ঋতুরাজের রাজকীয় শতরান, শিবম দুবের তাণ্ডব, লখনউকে ২১১ টার্গেট দিল সিএসকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement