advertisement

GT vs LSG: শুভমান ও ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিং, লখনউকে ২২৮ রানের টার্গেট দিল গুজরাত

Last Updated:

GT vs LSG: ঘরের মাঠে ব্যাটিং তাণ্ডব গুজরাত টাইটান্সের। লখনউ সুপার জায়ান্টসের বোলারের নিয়ে রীতিমত ছেলে খেলা হার্দিক পাণ্ডিয়ার দল। সৌজন্যে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার বিধ্বংসী ব্যাটিং। ২০ ওভারে ২২৭ রানের বিশাল স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স।

আহমেদাবাদ: ঘরের মাঠে ব্যাটিং তাণ্ডব গুজরাত টাইটান্সের। লখনউ সুপার জায়ান্টসের বোলারের নিয়ে রীতিমত ছেলে খেলা হার্দিক পাণ্ডিয়ার দল। সৌজন্যে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার বিধ্বংসী ব্যাটিং। এদিনের ম্যাচে আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই ভাই দুই দলের অধিনায়কত্ব করলেন। ইতিহাসের পাতায় নাম লেখালেন হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়া। কিন্তু দাদা দলের বিপক্ষে অধিনায়কত্বের শুরুটা খুব একটা সুখকর হল না ক্রুণালের। ২০ ওভারে ২২৭ রানের বিশাল স্কোর খাড়া করল গুজরাত টাইটান্স।
ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। একের পর এক মারকাটাকি শট খেলে ঝড়ের গতিত রান তুলতে থাকনে। পাওয়ার প্লে শেষের অনেক আগেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুই তারকা। ৮ ওভারেই একশো রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন তারা। ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ঋদ্ধি। শেষ পর্যন্ত ১৩তম ওভারের প্রথম বলে দলের ১৪২ রানের মাথায় আউট হন ঋদ্ধিমান সাহা। ৪৩ বলে ৮১ রান করেন তিনি।
advertisement
এরপর ক্রিজে আসেন হার্দিক পাণ্ডিয়া। এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। অপরদিকে নিজের শতরান পূরণ করেন শুভমান গিল। হার্দিক ও শুভমান ঝড়ের গতিতে ৪২ রানের পার্টনারশিপ পূরণ করেন। ১৫ বলে ২৫ রান করে মহসিন খানের বলে আউট হন হার্দিক। এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার। শুভমান গিলের সঙ্গে তিনিও স্লগ ওভারে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। তাদের ব্যাটেই গুজরাতেপ ইনিংস দুশো পার করে।
advertisement
advertisement
শেষের দিকে রানের গতিবেগ আরও বাড়ান শুভমান গিল ও ডেভিড মিলার। লখনউয়ের কোনও বোলারই এদিন দাগ কাটতে পারেনি। একটা সময় মনে হয়েছিল নিজের শতরান করে ফেলবেন শুভমান গিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৭ রান করে গুজরাত। ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ১২ বলে ২১ করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। জয়ের জন্য লখনউয়ের সামনে পাহাড় প্রমাণ ২২৮ রানের টার্গেট।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
GT vs LSG: শুভমান ও ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিং, লখনউকে ২২৮ রানের টার্গেট দিল গুজরাত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement