advertisement

আইপিএলে আরও একটা সপ্তাহ শেষ, এক ক্লিকে জেনে সাপ-সিঁড়ি বেয়ে দলগুলির ওঠানামা

Last Updated:

হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলকাতা নিজেকে প্রথম চারের মধ্যে টিকিয়ে রাখতে পেরেছে ৷

#মুম্বই:  আইপিএলে আরও একটা সপ্তাহের লড়াই হয়ে গেল ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলকাতা নিজেকে প্রথম চারের মধ্যে টিকিয়ে রাখতে পেরেছে ৷ যাতে বেশ খানিকটা খুশিই হয়েছেন কেকেআর ফ্যানরা ৷ ৮ ম্যাচ খেলে ৪টি –তে জয় পেয়েছে দীনেশ কার্তিকের ছেলেরা ৷
ধোনির সিএসকে মুম্বই ইন্ডিয়ন্সের কাছে হেরেছে, অন্যদিকে জিতেছে সানারাইজার্স হায়দরাবাদ, ফলে এক নম্বর জায়গায় পৌঁছে গেছে কেন উইলিয়ামসেনর দল ৷
এখনও অবধি লিগ টেবলের শেষে আটকে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলসই ৷ কেকেআরের বিরুদ্ধে জিতেও লিগ টেবলের ওপরে ওঠা টা কার্যকর হয়নি ৷
advertisement
সিএসকে-র হয়ে খেলা অম্বাতি রায়ডু এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের অধিকারী ,তার রান ৭ ম্যাচে ৩২৯ ৷ সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসন ৮ ম্যাচে ৩২২ রান নিয়ে টেবলের দু‘নম্বরে রয়েছেন ৷ এদিকে তাঁর দল লিগ টেবলে পিছিয়ে থাকলেও বিরাট কোহলি সেরা রান সংগ্রাহকদের তালিকার ৩ নম্বরে রয়েছেন ৷ সেরা রান সংগ্রাহকদের সেরা দশের মধ্যে কেকেআরের একজনই আছেন তিনি ক্রিস লিন ৷ তাঁর সংগ্রহ ৮ ম্যাচে ২৪৮ ৷
advertisement
এদিকে পার্পল ক্যাপের অধিকারী হয়েছেন  সানারাইজার্স হায়দরাবাদের সিদ্ধার্থ কৌল ৷  এই বোলারের ৮ ম্যাচে ১১ উইকেট রয়েছে ৷ বোলারদের তালিকার সেরা দশে জায়গা পাননি কোনও কেকেআর বোলার ৷ নাইট বোলারদের মধ্যে সুনীল নারিন রয়েছেন ১৪ নম্বরে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে আরও একটা সপ্তাহ শেষ, এক ক্লিকে জেনে সাপ-সিঁড়ি বেয়ে দলগুলির ওঠানামা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement