advertisement

কলকাতার ভাগ্যেই ছিঁড়ল শিকে, প্লে অফের দু‘টি ম্যাচ পেল ইডেন

Last Updated:
#কলকাতা: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুসমাচার ৷ আইপিএলে –র দু‘টি প্লে অফ ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে ৷ আগে থেকেই এই গুঞ্জন ছিল, শুক্রবার আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে সরকারি সিলমোহর দিয়ে দিল ৷
আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২ এই দুটি ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে খেলা হবে ৷
এর আগে নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ি পুণেতে এই দু‘টি ম্যাচ হওয়ার কথা ছিল ৷ কিন্তু কাবেরী আন্দোলনের জেরে এবার আর চেন্নাইতে নিজেদের মাঠে একটামাত্র ম্যাচ ছাড়া আর ম্যাচ খেলা হয়নি সিএসকে-র ৷ তাদের ঘরের মাঠ হয়েছে পুণে ৷
advertisement
advertisement
এ ইডেন গার্ডেন্সে দর্শক সংখ্যা ৬৭ হাজার ৷ আর এটার জন্যেই আইপিএলে –র এই দুই মেগা ম্যাচ আয়োজনের দৌড়ে কলকাতাই সামনের সারিতে ছিল ৷ সিএবি-র পক্ষ থেকে যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন এই সুযোগ পাওয়ায় তারা দারুণ খুশি ৷ ম্যাচ যাতে সঠিকভাবে আয়োজন করা যায় তার জন্যে তারা তৈরি ৷
advertisement
এদিকে কোয়ালিফায়ার ১ ও ফাইনাল খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতার ভাগ্যেই ছিঁড়ল শিকে, প্লে অফের দু‘টি ম্যাচ পেল ইডেন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement