advertisement

বিরাটের অসাধারণ ক্যাচ ধরা দেখে কী করলেন অনুষ্কা ? ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

চিন্নাস্বামীতে আরসিবি-র বেশ কয়েকটি হোম ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে অনুষ্কাকে ৷

#বেঙ্গালুরু: চলতি আইপিএলে পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরে আপাতত বেকায়দায় বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ এর আগে তিন তিন বার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আরসিবি-কে ৷ এবছরও যা অবস্থা, তাতে এখনই ঘুরে না দাঁড়ালে প্লে অফের আগেই বিদায় নিতে হবে বিরাটদের ৷
রবিবার কেকেআর-এর কাছে হারার পর এখন টুর্নামেন্টের বাকি সাতটা ম্যাচের মধ্যে ৬টা-তেই জিততে হবে আরসিবি-কে ৷ ম্যাচ শেষে দলের ফিল্ডিং নিয়ে প্রশ্ন তুলেছেন কোহলি ৷ তাঁর মতে, এত খারাপ মানের ফিল্ডিং হলে আর ম্যাচ জেতা সম্ভব নয় ৷ তবে সতীর্থদের খারাপ ফিল্ডিংয়ে চটলেও আরসিবি অধিনায়ক নিজে এদিন অসাধারণ একটি ক্যাচ ধরেন লং অন বাউন্ডারির কাছে ৷ সেই অসাধারণ ক্যাচ দেখে চমকে ওঠেন স্ত্রী অনুষ্কা শর্মাও ৷
advertisement
Capture1
advertisement
এবছর চিন্নাস্বামীতে আরসিবি-র বেশ কয়েকটি হোম ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে অনুষ্কাকে ৷ রবিবার আরসিবি-কেকেআর ম্যাচেও বিরাটদের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তু এদিনও আরসিবি হেরে যাওয়ায় শেষপর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয় অনুষ্কাকে ৷ প্রাপ্তি শুধু একটাই ৷ সেটা হল বিরাটের পাখির মতো ছোঁ মেরে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ৷  সেই অসাধারণ ক্যাচ দেখে অবাক হয়ে যান অনুষ্কাও ৷ টিভি ক্যামেরাতে ধরাও পড়ে তাঁর সেই অভিব্যক্তি ৷ অনুষ্কার সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটের অসাধারণ ক্যাচ ধরা দেখে কী করলেন অনুষ্কা ? ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement