advertisement

#IPL2017: অশ্বিন-রাহুল-ডুমিনিদের বদলি কারা ?

Last Updated:

কোনও উপায় না দেখে সেসমস্ত ক্রিকেটারদের বদলি প্লেয়ারও এবার দলে নেওয়ার কাজটা শুরু হয়ে গিয়েছে ৷

#মুম্বই: একটানা একাধিক টুর্নামেন্ট খেলে এখন ক্লান্ত বিশ্বের অধিকাংশ ক্রিকেটারই ৷ রয়েছে চোট-আঘাতের সমস্যাও ৷ আর এর জন্য সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা ৷ কারণ অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরই এবার গোটা টুর্নামেন্ট জুড়ে পাওয়া যাবে না ৷ তাই আর কোনও উপায় না দেখে সেসমস্ত ক্রিকেটারদের বদলি প্লেয়ারও এবার দলে নেওয়ার কাজটা শুরু হয়ে গিয়েছে ৷ দিল্লি ডেয়ারডেভিলস এবছর পাচ্ছে না জেপি ডুমিনিকে ৷ তাঁর বদলে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান পেসার বেন হিলফেনসকে ৷ অন্যদিকে ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুলের জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সই করল কেরলের উইকেট-কিপার ব্যাটসম্যান বিষ্ণু বিনোদকে ৷ সঞ্জীব গোয়েঙ্কার দল রাইজিং পুণে সুপারজায়ান্টসও রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে নিয়েছে ওয়াশিংটন সুন্দরকে ৷
কেরলের ২৩ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান বিষ্ণু বিনোদ ঘরোয়া মরশুমে এবছর দারুণ পারফরম্যান্স করেছেন ৷ বড় হিট মারার দক্ষতাও রয়েছে তাঁর ৷ অন্যদিকে তামিলনাডুর ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দরকে দলে সই করিয়েছে পুণে ৷ অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলার পাশাপাশি তামিলনাডুর রঞ্জি দলেও গতবছর অভিষেক হয়েছে ওয়াশিংটনের ৷ ইতিমধ্যেই আনফিট মুরলি বিজয়ের জায়গায় ইশান্ত শর্মাকে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2017: অশ্বিন-রাহুল-ডুমিনিদের বদলি কারা ?
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement