advertisement

রোহিত-রায়াডুর জোড়া সেঞ্চুরি, বল হাতে খলিল-কুলদীপদের দাপট ! ব্রেবোর্নে বিরাট জয় ভারতের

Last Updated:
ভারত: ৩৭৭/৫ ( ৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১৫৩ (৩৬.২ ওভার)
২২৪ রানে জয়ী ভারত ৷ সিরিজ ২-১-এ এগিয়ে কোহলিরা  
#মুম্বই: বহুদিন পর ব্রেবোর্ন স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের আসর বসেছিল ৷ মুম্বইয়ের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে  একটা একপেশে ম্যাচেরই সাক্ষী থাকলেন দর্শকরা ৷ ব্যাটে-বলে সবেতেই ধরাশায়ী ক্যারিবিয়ানরা ৷ ৩৭৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫৩ রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ ৷ ২২৪ রানে বিরাট জয় কোহলি ব্রিগেডের ৷
advertisement
advertisement
টাই এবং গত ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি গুরুত্ব দিতেই হচ্ছিল ৷ এদিন হোল্ডারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল কোহলি অ্যান্ড কোম্পানি ৷ সিরিজে বিরাটের সেঞ্চুরির হ্যাটট্রিকের পর এদিন ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা (১৬২) এবং আম্বাতি রায়াডু (১০০) ৷ দু’জনের জোড়া শতরানের সুবাদে প্রথমে ব্যাট করে ৩৭৭ রান তোলে ভারত ৷ এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ ৷ মাত্র ৩৬.২ ওভারই স্থায়ী হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ৫৪ ছাড়া আর বলার মতো রান পাননি কেউই ৷ ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ১৩ রান দিয়ে ৩ উইকেট এবং কুলদীপ যাদব ৪২ রানে ৩ উইকেট নেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-রায়াডুর জোড়া সেঞ্চুরি, বল হাতে খলিল-কুলদীপদের দাপট ! ব্রেবোর্নে বিরাট জয় ভারতের
Next Article
advertisement
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই ! বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের
  • অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গও চাই !

  • 'অঙ্গ বঙ্গ কলিঙ্গ-তে একসঙ্গে বিজেপি সরকার গড়বে'

  • বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে BJP সরকার গড়তে চলেছে বলে দাবি অমিত শাহের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement