advertisement

৭৫ রানে জিতে চিন্নাস্বামীতে মধুর প্রতিশোধ বিরাট-বাহিনীর

Last Updated:

ভারত: ১৮৯ ও ২৭৪, অস্ট্রেলিয়া : ২৭৬ ও ১১২ ( ৩৫.৪ ওভার)

ভারত: ১৮৯ ও ২৭৪
অস্ট্রেলিয়া : ২৭৬ ও ১১২ ( ৩৫.৪ ওভার)
ভারত জয়ী ৭৫ রানে ৷ সিরিজ ১-১
advertisement
 
#বেঙ্গালুরু : চিন্নাস্বামীর ‘আশ্চর্য’ উইকেটে চতুর্থ ইনিংসে ২০০ বা তার আশপাশের রানকেই ‘সেফ’ টার্গেট হিসেবে ধরা হচ্ছিল ৷ বাস্তবে সেটাই সত্যি হল ৷ ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে মঙ্গলবার অসহায় আত্মসমর্পন করল স্মিথ-বাহিনী ৷ ৭৫ রানে ম্যাচ জিতে চার টেস্টের সিরিজে সমতায় ফিরল ভারত ৷
advertisement
মঙ্গলবার চতুর্থ দিনের শুরুটা অবশ্য মোটেই ভাল হয়নি বিরাটদের ৷ আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (৯২) এবং অজিঙ্কা রাহানে (৫২) দু’জনই দ্রুত ফেরেন প্যাভিলিয়ানে ৷  রাহানে নিজের অর্ধশতরান পূর্ণ করলেও কেরিয়ারে প্রথমবার নব্বইয়ের ঘরে আউট হলেন পূজারা ৷ ভারতের বাকি উইকেটগুলি তোলার কাজটা অবশ্য একার হাতেই করেন অজি পেসার জশ হ্যাজলউড ৷ মাত্র ৬৭ রান দিয়ে তুলে নেন ছ-ছ’টা উইকেট ৷ বেশি উইকেট না পেলেও অপর প্রান্ত থেকে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মিচেল স্টার্ক ৷ বাঁ-হাতি পেসারের ভিতরের দিকে ঢুকে আসা বল খেলতে হিমশিম খাচ্ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ পরপর দু’বলে রাহানে এবং করুন নায়ারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন স্টার্ক ৷ শেষ উইকেটে ইশান্ত শর্মাকে সঙ্গে নিয়ে ঋদ্ধি মরণপণ ব্যাটিংটা না করলে ভারতের লিড এদিন দেড়শো-ও পেরোয় না ৷
advertisement
১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার রেনশ এবং ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া ৷ ভারতের জয়ের পথে প্রধান অন্তরায় হচ্ছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ( ২৮) ৷ কিন্তু উমেশের বলে তিনি এলবিডব্লিউ হতেই ভেঙে পড়ে ক্যাঙারুদের ব্যাটিং ৷ অস্ট্রেলিয়াকে শেষ করার বাকি দায়িত্বটা অবশ্য একার কাঁধেই নিয়ে নেন রবীচন্দ্রন অশ্বিন ৷ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার লোকেশ রাহুলকে দেওয়া হলেও ৪১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে অশ্বিনই নিঃসন্দেহে ম্যাচের অন্যতম সেরা ৷ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১৬ মার্চ থেকে রাঁচীতে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৭৫ রানে জিতে চিন্নাস্বামীতে মধুর প্রতিশোধ বিরাট-বাহিনীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement