ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস জয় ভারতের! ব্যর্থ বেথেলের লড়াই, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: থ্রিলার বললেও কম হবে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা সেমিফাইনাল দেখল ক্রিকেট বিশ্ব। নেল বাইটিং রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত।
থ্রিলার বললেও কম হবে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা সেমিফাইনাল দেখল ক্রিকেট বিশ্ব। নেল বাইটিং রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত। প্রথমে ব্যাট করে যখন ভারত ২৫৩ রান করেছিল ভারত, তখন অনেকেই ভাবেননি ইংল্যান্ড এমন লড়াই দিতে পারবে। তবে শেষ পর্যন্ত ইংরেজদের সব চেষ্টা জলে গেল, জয়ের হাসি হাসল মেন ইন ব্লুজ। ইংল্যান্ডের ইনিংস শেষ হল ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানে। তবে জেকব বেথেলের লড়াই দীর্ঘ দিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। মনে রাখবে জসপ্রীত বুমরাহের ১৮ তম ওভার।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অভিষেক শর্মা এদিনও ব্যর্থ হন। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে অপরাজিত থেকে যেখানে শেষ করেছিলেন সঞ্জু স্যামসন, ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করেন। মারকাটারি ইনিংস খেলে একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন সঞ্জু। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন সঞ্জু স্যামসন। ২১১.৯০ স্ট্রাইকরেটে তার ইনিংসে রয়েছে ৭টি ছয় ও ৮টি চার।
advertisement
সঞ্জু ছাড়া নজর কাড়া ইনিংস খেলেন শিবম দুবে। তিনিও আক্রমণাত্মক ব্যাটিং করেন। বেশ কিছু অনবদ্য শট খেলেন তিনি। ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। ইশাম কিশান করেন ১৮ বলে ঝোড়ো ৩৯। এছাড়া সূর্যকুমার যাদব ১১, হার্দিক পান্ডিয়া ২৭ ও তিলক বর্মাও ২১ রানের উল্লেখযোগ্য অবদান রাখেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ইংল্যান্ড। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের বড় স্কোর করতে পারেননি। তবে জেকব বেথেল ও জস বাটলার ইংল্যান্ডের রান চেজের লড়াইকে অক্সিজেন দেয়। বাটলার ২৫ রান করে আউট হলেও বেথেল বিধ্বংসী ব্যাটিং করে কার্যত একার কাঁধে টানতে থাকে ইংল্যান্ড দলকে। তাকে কিছুটা সঙ্গ দেন উইল জ্যাকস। তাদের ঝোড়ো ৭৭ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের জয়ের আশা জাগিয়েছিল।
advertisement
জ্যাকস ৩৫ রান করে আউট হব। তবে বেথেল নিজের পাওয়ার হিটিং চালিয়ে যান। নিজের সেঞ্চুরিও পূরণ করেন। কিন্তু শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রানের ইনিংস খেলে রান আউট হন তিনি। ইংল্যান্ড ও ফাইনালের মধ্যে যে ভারতীয় বোলার প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন জসপ্রীত বুমরাহ। অন্যান্য বোলারদের যখন হেলায় বাউন্ডারি পার ফেলেছেন বেথেল, তখন জসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন। বিশেষ করে ১৮ তম ওভারে বুমরাহ প্রবল চাপের মুহূর্তে যে আঁটোসাটো বোলিং করেন তা ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়। বাকি কাজটা শেষ করেন হার্দিক ও দুবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 10:54 PM IST










