advertisement

গোয়ার কাছে চার গোল হজম ইস্টবেঙ্গলের, দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেও খালি হাতেই ফিরতে হল

Last Updated:

Iker Guarrotxena scores hattrick as FC Goa beat East Bengal to gain better position in ISL. গোয়ার কাছে চার গোল হজম ইস্টবেঙ্গলের, হ্যাটট্রিক করে নায়ক গুয়ারেচোনা

গোয়ার ফুটবলারকে আটকানোর চেষ্টায় লাল হলুদ ডিফেন্ডার
গোয়ার ফুটবলারকে আটকানোর চেষ্টায় লাল হলুদ ডিফেন্ডার
এফ সি গোয়া - ৪
ইস্টবেঙ্গল - ২
#মারগাও: বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একসঙ্গে পড়েছিল। অনেকের কাছে মজার দিন। কিন্তু তাতেই ইস্টবেঙ্গল সমর্থকদের কিছু আসে যায় না। কারণ তাদের হতাশ হওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। ইস্টবেঙ্গল হারের সরণিতেই ছিল। আজকেও থাকল। জহরলাল নেহেরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করল গোয়া।
advertisement
advertisement
হ্যাটট্রিক করলেন স্প্যানিশ ফুটবলার ইকর গুয়ারেচোনা। ১১ মিনিটে প্রথম গোল, ১৬ মিনিটের দ্বিতীয় গোল। মাথা দিয়ে বলটা ঘুরিয়ে দিলেন দ্বিতীয় পোস্টে। ২৩ মিনিটে তিন নম্বর গোল। এগিয়ে আসা ইস্টবেঙ্গল গোলরক্ষকের সামনে দিয়ে কোনাকুনি বল প্লেস করলেন জালে। তবে ইস্টবেঙ্গল প্রথমার্ধে দুটি ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল।
একবার সুমিত পাসি, অন্যবার মোবাশির সহজ সুযোগ হারালেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ বাড়াল এফসি গোয়া। একটা অসাধারণ ফ্রিকিক থেকে চার নম্বর গোলটি করলেন ব্রেন্ডন ফার্নান্দেজ। সুযোগ পাননি, লাল হলুদ গোলকিপার। বল বাইরের দিক থেকে অনেকটা কেটে জালে জড়িয়ে গেল। ৫৬ মিনিটে মহেশের ক্রস থেকে হেডে একটি গোল করলেন ইস্টবেঙ্গলের সুহের।
advertisement
তবে গোয়ার নোয়া, দেবেন্দ্র, এদু, ভাসকুইজদের থামানোর রাস্তা জানা ছিল না এই ইস্টবেঙ্গল দলের। প্রথমার্ধে ইস্টবেঙ্গল একটিও শট গোলে রাখতে পারেনি। ৬৫ মিনিটে মহেশের কর্নার থেকে হেড করে আরও একটি গোল শোধ করে দিলেন সার্থক।
advertisement
দেখে মনে হচ্ছিল অসম্ভবকে সম্ভব করার পথে হাঁটার চেষ্টা করছে লাল হলুদ। এরপর তুহিন দাসকে নামিয়ে আরো আক্রমণ বাড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেও হেরে মাঠ ছাড়তে হল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোয়ার কাছে চার গোল হজম ইস্টবেঙ্গলের, দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেও খালি হাতেই ফিরতে হল
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement