advertisement

ICC World Cup 2023: ভারত বনাম পাকিস্তান না ভারত বনাম অস্ট্রেলিয়া, দাদার মতে কার পাল্লা ভারি

Last Updated:

ICC World Cup 2023: সৌরভ বলেন, আমার মতে, “২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত ভাল খেলতে পারেনি।’’

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের দল মুখোমুখি হয়েছিল এবং ভারত শেষ বলে ম্যাচ জিতেছিল।
গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের দল মুখোমুখি হয়েছিল এবং ভারত শেষ বলে ম্যাচ জিতেছিল।
কলকাতা: ফের ভারতে বিশ্বকাপের আসর৷  ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের সূচি অনুযায়ী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ২০১১ বিশ্বকাপ যা ভারত জিতেছিল তা ভারতেই আয়োজিত হয়েছিল। এমন পরিস্থিতিতে এবারের বিশ্বকাপ জয়ের খরা ঘোচাতে চাইছে রোহিত শর্মা অ্যান্ড কোং।
টুর্নামেন্টে, ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই হবে। এটিই এই মুহূর্তে বিশ্বকাপের সবচেয়ে বড় ও হাইভোল্টেজ ম্যাচটি বিবেচনা করা হচ্ছে। কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়  তা বিশ্বাস করেন না। দাদা বলেছেন যে গত কয়েক বছরে ভারত-পাকিস্তানের মধ্যে যে ম্যাচগুলি হয়েছে, খেলার মানের দিক থেকে অনেকটাই পিছিয়ে৷
advertisement
advertisement
স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক হাইপ চলছে। কিন্তু আমরা যদি গত কয়েক বছরে দেখি, দুই দলের মধ্যে উচ্চমানের ম্যাচ হয়নি। বেশিরভাগ ম্যাচই একতরফাভাবে জিতেছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবার ভারতকে হারায় পাকিস্তান।’’
advertisement
সৌরভ আরও বলেন, আমার মতে, “২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত ভাল খেলতে পারেনি। আমার মতে, বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচটা অনেক ভাল। কারণ প্রতিযোগিতা সমান লড়াইয়ের হয় এবং মানুষ ভাল ক্রিকেট দেখতে পায়।
গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের দল মুখোমুখি হয়েছিল এবং ভারত শেষ বলে ম্যাচ জিতেছিল। বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023: ভারত বনাম পাকিস্তান না ভারত বনাম অস্ট্রেলিয়া, দাদার মতে কার পাল্লা ভারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement