advertisement

IND vs PAK: ভেদান্তের লড়াকু ইনিংস, পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত

Last Updated:

ICC U19 World Cup 2026, IND vs PAK: প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে লড়াই করার মত স্কোর করল ভারতীয় দল।

News18
News18
প্রাথমিক ধাক্কা সামলে পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে লড়াই করার মত স্কোর করল ভারতীয় দল। একটা সময় পরপর উইকেচ হারিয়ে চাপে পড়ে গিয়েছিল জুনিয়র টিম ইন্ডিয়া। ভেদান্ত ত্রিবেদীর লড়াকু ৬৮ রানের ইনিংস ম্যাচে ফেরায় ভারতকে। বড় স্কোর না করতে পারলেও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বৈভব সূর্যবংশী, কণিষ্ক চৌহান, অমব্রীশ আরএস। শেষ পর্যন্ত ২৫২ রানে শেষ হয় ভারতের ইনিংস।
মেগা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পায় ভারতীয় দল। প্রথম উইকেটে অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী শুরুটা ভালই করেছিল ভারতীয় দুই ওপেনার। ৪৭ রানের পার্টনারশিপ করে দুজনে। বেশ কিছু আক্রমণাত্মক শটও খেলেন বৈভব। কিন্তু বৈভব সূর্যবংশী ৩০ রান করে আউট হতেই পরপর আরও দুটি উইকেট হারায় ভারতীয় দল। অ্যারন জর্জ ১৬ ও আয়ূশ মাত্রে খাতা না খুলেই সাজঘরে ফেরত যান।
advertisement
advertisement
এরপর ৬২ রানের পার্টনারশিপ করে দলকে কিছুটা হলেও ম্যাচে ফেরান ভেদান্ত ত্রিবেদী ও বিহান মালহোত্রা। বিহান ২১ ও অভিজ্ঞান কুন্ডু ২১ রান করে আউট হন। অপরদিকে, চোয়ালচাপা লড়াই করে হাফ সেঞ্চুরি করেন ভেদান্ত। শেষ পর্যন্ত তিনি ফেরেন ৬৮ রান করে। শেষের দিকে আরএস অমব্রীশ ২৯, কণিষ্ক চৌহান ৩৫ ও খিলান প্যাটেল ২১ রান করে দলের স্কোর ২৫০ পার নিয়ে যান। টেলেন্ডাররা তেমন যোগদান রাখতে পারেননি। ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আব্দুল সুভান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভেদান্তের লড়াকু ইনিংস, পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement