কুর্তোয়ার বিস্ফোরণ, হেরে ফ্রান্সের বিরুদ্ধে তোপ দাগলেন বেলজিয়ান গোলরক্ষক
Last Updated:
বিশ্বকাপের দৌড় থেকে বিদায় হয়ে গেছে ৷ স্বাভাবিকভাবেই মন ভালো নেই বেলজিয়াম দলের ৷
#সেন্ট পিটার্সবার্গ : বিশ্বকাপের দৌড় থেকে বিদায় হয়ে গেছে ৷ স্বাভাবিকভাবেই মন ভালো নেই বেলজিয়াম দলের ৷ মন ভালো নেই বেলজিয়ান ফ্যানদের ৷ তবে এই বিদায়বেলায় বিস্ফোরক মন্তব্য করেছেন বেলজিয়ান গোলদুর্গের রক্ষক কুর্তোয়া ৷
গোল্ডেন গ্লাভসের দৌড়ে থাকা বেলজিয়ান গোলরক্ষকের পারফরম্যান্স নিঃসন্দেহে কুর্নিশযোগ্য ৷ কিন্তু সেমিফাইনালের পর নিজের ক্ষোভ উগড়ে
দিয়েছেন তিনি ৷ তাঁর মতে এর চেয়ে ব্রাজিলের কাছে হারলে ভালো হত ৷
advertisement
বেলজিয়ামের গোলরক্ষক বলেছেন ফ্রান্স ফুটবল সংস্কৃতির পরিপন্থী একটা দল ৷ শুধু এটুকু বলেই থামেননি তিনি ৷
advertisement
আসলে সেমিফাইনাল ম্যাচে বেলজিয়াম যেভাবে দাপটের সঙ্গে ফুটবল খেলেছে তাতে হার হয়তো তাদের প্রাপ্য নয় এমনটাই মত বেলজিয়ান গোলদুর্গের রক্ষকের ৷ তিনি বলেছেন , ফ্রান্সের আপফ্রন্টের প্লেয়াররা ৩০ মিটারের মধ্যে খেলা ৷ এছাড়াও তাঁর ম্যাচ অবজারভেশন বলছে ফ্রান্স গোটা ম্যাচে ডিফেন্স ছাড়া কিছু করেনি ৷ শুধু একটি সেটপিসেই হে়ড দিয়েছে আর তাতেই ফাইনালে-র টিকিট পেয়ে গেছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 11, 2018 5:38 PM IST












