advertisement

রবিবার কোচিতে শুরু ISL-6, উদ্বোধনী ম্যাচে কেরলের সামনে ATK

Last Updated:
#কোচি: নতুন দুই ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বেঙ্গালুরু, গোয়া, কলকাতার মতো পুরনোরা। রবিবার কোচিতে ঢাকে কাঠি ষষ্ঠ আইএসএলের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা ও কেরল ব্লাস্টার্স।
রবিবার শুভ মহরত। ঢাকে কাঠি ছয়ের আইএসএলের। কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে এটিকে-র মুখোমুখি কেরালা ব্লাস্টার্স। কোচের হটসিটে অ্যান্তোনিও লোপেজ হাবাসকে ফিরিয়ে আনার পর ষষ্ঠ আইএসএলে অন্যতম ফেভারিট কলকাতা। টানা দুই মরশুম হতাশজনক পারফরম্যান্সের পর আনাসের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ব্লাস্টার্স। সোমবার আবার ছয়ের আইপিএলে অভিযান শুরু সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর। প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড।
advertisement
advertisement
ছয়ের আইএসএলে নজর থাকবে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ওড়িশা এফসি ও হায়দরাবাদ এফসির দিকেও। ধারে-ভারে শুরুর দিন থেকেই না কি পিছিয়েছে আইএসএল। নিন্দুকদের মুখে ছাই দিতে পরিসংখ্যান নিয়ে তৈরি আয়োজকরা। এখনও পর্যন্ত ৩৭৩ ম্যাচে দর্শকসংখ্যা পার করেছে সত্তর লক্ষের গণ্ডি। গোল হয়েছে ৯৫৬ টি। টুর্নামেন্টের মানের বিচারে যে কোনও দিন ঈর্ষনীয় আইএসএলের পরিসংখ্যান। ষষ্ঠ আইএসএল কোথায় থামে, সেটাই দেখার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রবিবার কোচিতে শুরু ISL-6, উদ্বোধনী ম্যাচে কেরলের সামনে ATK
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement