advertisement

এশিয়া কাপ ২০১৮ ফাইনাল প্রিভিউ : ফেভারিট ভারত বনাম আত্মবিশ্বাসী বাংলাদেশ

Last Updated:

শুক্রবার কি এশিয়া সেরার খেতাব ধরে রাখতে পারবে টিম ইন্ডিয়া ৷ না প্রতিবেশী বাংলাদেশ দেবে টেক্কা ৷

#দুবাই: এশিয়া মহাদেশে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইতে শুক্রবার মাঠে নামছে ভারতীয় দল ৷ অন্যদিকে বাংলাদেশ দুরন্তভাবে পাকিস্তানকে হারালেও ফাইনালের আগে চোট চিন্তায় রাখছে তাদের ৷
ভারত -পাকিস্তান মেগা ফাইনাল দেখার আশায় দারুণ মনোবলে ভরা পারফরম্যান্স দিয়ে জল ঢেলে দিয়েছে বাংলাদেশ ৷ খাতায় কলমে ভারত এই ম্যাচের ফেভারিট ৷ এশিয়াকাপে রেকর্ড সাতবার খেতাব জিতেছে ভারত ৷ অন্যদিকে তৃতীয়বার এশিয়া সেরা হওয়ার হাতছানি বাংলাদেশের সামনে ৷
তামিম ইকবাল ও শাকিব আল হাসান নেই চোটের কারণে ৷ বিরাট কোহলি এশিয়া কাপে বিশ্রাম নিয়েছেন , যিনি শুধু ভারতীয় দলের অধিনায়ক নন, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান ৷ তাঁকে ছাড়া ভারতীয় দল এশিয়া কাপ জিতলে বিশ্বকাপের আগে একটা বড় বার্তা দিতে পারবে টিম ইন্ডিয়া ৷ পাশাপাশি ইংল্যান্ডে ৪- টেস্ট সিরিজ হারের ক্ষতেও খানিকটা মলম দিতে পারবে এই পারফরম্যান্স ৷
advertisement
advertisement
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশের পাঁচজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় খেতাব দখলের ম্যাচে সকলেই অনেকটা সতেজ হয়ে মাঠে নামতে পারবেন ৷
দারুণ ফর্মে থাকা রোহিত শর্মা ও ওপেনার শিখর ধাওয়ান ব্যাটিং বড় ভরসা দেবেন ৷ তাছাড়া বোলিং ব্রিগেডেও ফিরছেন জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যজুবেন্দ্র চাহাল ৷
advertisement
ফাইনালেও ধোনিকে চার নম্বরেই নামানো হতে পারে  ৷ কারণ এই স্লটেই মাহির ধামাকা খানিকটা দেখা গেছে ৷ ফাইনালের মেগা ম্যাচে তুরুপের তাস হয়ে উঠতে পারে ধোনির বিধ্বংসী ব্যাটিং ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপ ২০১৮ ফাইনাল প্রিভিউ : ফেভারিট ভারত বনাম আত্মবিশ্বাসী বাংলাদেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement