advertisement

DC vs SRH: ব্যাটে-বলে দুরন্ত দিল্লি, ৭ উইকেটে সানরাইজার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয়

Last Updated:

DC vs SRH IPL 2025: একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস।

News18
News18
একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয় জয় পেল দিল্লি ক্যাপিটালস। প্রথমে মিচেল স্টার্কের আগুনে বোলিং ও পরে ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েলদেরঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে সহজ পেল দিল্লি। ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬ ওভারেই ম্যাচ জিতে নেয় রাজধানীর দল।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইডার্স। অনিকেত ভার্মা কার্যত একার হাতে টানেন দলকে। অনিকেত ৭৪ রানের ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত হায়দরাবাদকে। অনিকেত ভার্মা বাদে হেনরিক ক্লাসেনের ৩২ ও ট্রেভিস হেডের ২২ রান ছাড়া কোনও সানরাইজার্স ব্যাটার ১০-এর গন্ডি টপকাতে পারেনি।
advertisement
শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। দিল্লির হয়ে এদিন আগুন ঝরানো বোলিং করেন মিচেল স্টার্ক। তাকে সঙ্গ দেন কুলদীপ যাদব। স্টার্কের পাঁচটি শিকারের তালিকায় রয়েছে হেড, কিশান, রেড্ডি, মাল্ডার ও হর্ষল প্যাটেল। এছাড়া কুলদীপ যাদব ৩টি ও মোহিত শর্মা ১ উইকেট নিয়েছেন।
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ফাপ ডুপ্লেসি ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। বিশেষ করে সানরাইজার্স বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অভিজ্ঞ ডুপ্লেসি। ওপেনিং জুটিতে ৮১ রানের পার্টনারশিপ করে দলের জয় কার্যত নিশ্চিত করে দেন ডুপ্লেসি ও ম্যাকগার্ক। নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ডুপ্লেসি। ৫০ করেই আউট হন তিনি।
advertisement
জুটি ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকতে পারেনি ম্যাকগার্কও। ৩৮ রান করে আউট হন তিনি। কেএল রাহুলও বেশি রান পাননি এদিন। ১৫ রান করেন তিনি। এরপর অভিষেক পোডেল ১৮ বলে ৩৪ রানের মারকাটারি ইনিংস খেলেন, ট্রিস্টান স্টাবস করেন ১৪ বলে ২১ রান। ২৪ বল বাকি থাকতেই জয় পায় দিল্লি। পরপর দুটি জয়ে আত্মবিশ্বাসী অক্ষর প্যাটেলের দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
DC vs SRH: ব্যাটে-বলে দুরন্ত দিল্লি, ৭ উইকেটে সানরাইজার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement