advertisement

CWC 2019: উইকেটে বল লেগেও বেল পড়ল না, এমন ঘটনা বারবার কেন ? প্রশ্ন উঠছেই

Last Updated:
#লন্ডন: সম্প্রতি বিশ্ব ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচে উইকেটে বল লাগার পরেও বেল না পড়ার বিষয়টা বেশ কয়েকবারই লক্ষ্য করা গিয়েছে ৷ যা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে ৷ রবিবার ওভালে জসপ্রীত বুমরাহের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরতে পারতেন ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু সেটা হয়নি বেল না পড়ায় ৷
ওয়ার্নারের ব্যাটে বল লেগে উইকেটে লাগলেও শেষপর্যন্ত বেল পড়েনি ৷ ফলে সে যাত্রায় বেঁচে যান ওয়ার্নার ৷ আইপিএল-সহ বেশ কয়েকটি টুর্নামেন্টে এখন এই ধরণের স্টাম্প ও বেলই ব্যবহার করা হয় ৷ তাহলে কি এই নতুন ধরণের বেলেই কোনও সমস্যা রয়েছে ? ওয়ার্নারের এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রশ্ন উঠছেই ৷ নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের কথায়, ‘‘ এখন স্টাম্পে বল লাগলে আলো জ্বলে ওঠে ৷ এর জন্য নানা বৈদ্যুতিক সরঞ্জাম উইকেটে ব্যবহার করা হয় ৷ হয়তো এর জন্যই বেল ভারি হয়ে গিয়েছে আগের তুলনায় ৷ এর জন্য বেল সামান্য সরু হলে হয়তো সমস্যা মিটবে ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: উইকেটে বল লেগেও বেল পড়ল না, এমন ঘটনা বারবার কেন ? প্রশ্ন উঠছেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement