advertisement

Ind vs Ban: ৬ উইকেট দীপক চাহারের, ৩০ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ভারত

Last Updated:

রোহিত শর্মার নেতৃত্বে তরুণ ব্রিগেডের কামাল

#নাগপুর:ফিরোজ শাহ কোটলার হার থেকে যে বড় শিক্ষা নিয়েছে ভারত তা আরও পরিষ্কার বোঝা গেল নাগপুরে ৷ সিনিয়ররা সেভাবে পারফর্ম না করলেও জুনিয়ররা বড় মঞ্চে দায়িত্ব নিয়ে পারফরম্যান্স করার প্রমাণ দিয়ে বাংলাদেশকে হারিয়ে ২-১ টি টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিল রোহিত শর্মার ভারত ৷ দুরন্ত দীপকা চাহারের পারফরম্যান্সে ভর দিয়ে ৩০ রানে ম্যাচ জিতল ভারত ৷ ১৯.২ ওভারে ১৪৪ রানে অল আউট হয়ে যায় তারা ৷ ৬ উইকেটের মালিক চাহার এদিন টি টোয়েন্টিতে হ্যাটট্রিক সেরে নেন ৷
রবিবার নাগপুরে টসে হার দিয়ে শুরু হয়েছিল  ভারতের ৷  আগ্রাসী বাংলাদেশ এই সুযোগ নিয়ে ভারতকে আগে ব্যাট করিয়ে ম্যাচে অল্প রানে বেঁধে রাখার ভাবনা নিয়েছিল ৷ এদিন শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশি বোলাররা ৷ মাত্র ৩ রানে রোহিতের উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দিয়েছিল তারা ৷এরপর আউট হয়ে যায় শিখর ধাওয়ান ৷ ১৯ রানে তিনি আউট হয়ে যাওয়ার পর দায়িত্ব নিয়ে নেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার ৷ ৩৫ বলে ৫২ ও ৩৩ বলে ৬২ রান করেন রাহুল ও আইয়ার ৷ ক্রুনালের বদলে সুযোগ পাওয়া মণীশ পান্ডে শেষবেলায় ১৩ বলে ২২ রান করেন ৷ এঁদের ব্যাটের সুবাদেই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ভারত ৷ সৌম্য সরকার ও সইফুল ২ টি করে উইকেট নেন বাংলাদেশের হয়ে ৷
advertisement
advertisement
এদিকে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ক্রিকেট দল ৷ লিটন দাস, সৌম্য সরকারকে সিরিজ জেতার ম্যাচে বিশেষ দাগ কাটতে ব্যর্থ ৷তবে ব্যাট হাতে অনবদ্য মহম্মদ নইম ৷ তাঁর দুরন্ত ইনিংসে ভর দিয়ে ভারতের রান তাড়া করে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলার বাঘরা ৷ ৪৮ বলে ৮১ রান করে আউট হন তিনি৷  তবে বল হাতে বেশ নজর কাড়া পারফরম্যান্স দীপক চাহারের তিনি নেন ৩.৪ ওভারে ৭ রান দিয়ে ৬ টি উইকেট ৷ শিভম দুবে নেন ৩ উইকেট ও চাহালের ঝোলায় যায় এক উইকেট৷ এদিনের উইকেট পাওয়ার পর তিনি ভারতের হয়ে দ্রুততম ৫০ উইকেটের মালিক হন টি টোয়েন্টিতে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban: ৬ উইকেট দীপক চাহারের, ৩০ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ভারত
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement