advertisement

মুম্বই হাইকোর্টে বড় স্বস্তি বোর্ডের, বেঁচে গেল ৪৮০০ কোটি টাকা

Last Updated:

আইপিএল ২০১১ তে দশটি দল অংশ নিয়েছিল৷

#মুম্বই: বোম্বে হাইকোর্টে (Bombay High Court) বিসিসিআইয়ের (BCCI) বড় স্বস্তি৷ বোর্ডকে আর ডেকান চার্জার্সকে ৪৮০০ কোটি টাকা দিতে হবে না৷ বোম্বে হাইকোর্টের বিচারপতি জিএস প্যাটেলের বেঞ্চ জানিয়ে দিয়েছে গত বছরের আরবিট্রেটরদের আদেশ রদ৷ এর ফল বিসিসিআইকে জরিমানা হিসেবে ডেকান চার্জার্সকে আর  ৪৮০০ টাকার জরিমানা দিতে হবে না৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2009) খেতাব জয়ী ফ্রাঞ্চাইজি ডেকান চার্জার্স বিসিসিআইয়ের বিরুদ্ধে আইপিএল থেকে তাদের অনৈতিকভাবে সরিয়ে  দেওয়ার অভিযোগে মামলা করেছিল৷
এই মামলা ২০১২ সালের৷ সেই সময় বিসিসিআই ডেকান চার্জার্সের  (Deccan Chargers) চুক্তি শেষ করে দিয়েছিল৷ হায়দরাবাদের এই ফ্রাঞ্চাইজি বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল৷ অবসরপ্রাপ্ত বিচারপতি সি কে ঠক্করকে আরবিট্রেটর নিযুক্ত করা হয়েছিল৷ তিনি এই মামলার রায় ডেকান চার্জার্সের পক্ষে দিয়েছিলেন৷ শুনানির সময় ডেকান চার্জার্স সুদ সমেত ৬০৬৪ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিল৷ বিসিসিআই এই চুক্তি রদ করার পিছনের পুরো যুক্তি দিয়েছিল৷ শেষে বিসিসিআইয়ের বিরুদ্ধে সিদ্ধান্ত যায়৷
advertisement
আইপিএল শুরু হয় ২০০৮ সালে৷ আইপিএলে শুরুর সময় যে ফ্রাঞ্চাইজিরা ছিল তার মধ্যে ডেকান চার্জার্স ছিল৷ এটা ডেকান ক্রনিকালস হোল্ডিংস লিমিটেডের দল ছিল ৷ বিসিসিআই তাদের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছিল৷ ২০১২ সালে বিসিসিআই ডেকানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে তাকে বরখাস্ত করে৷ এরপর ডেকান বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়৷
advertisement
আইপিএলের প্রথম পর্বে ডেকান অষ্টম দল হয়েছিল কিন্তু এরপরের মরশুমে তারা অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কত্বে খেতাব জয় করে৷ ২০১০ সালে তারা  দ্বিতীয় দল হয়েছিল৷ কিন্তু সেমিফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হারে৷ তৃতীয় স্থানের লড়াইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছেও তারা হারে৷ ২০১১ সালে তারা সপ্তম স্থানে ছিল৷ আইপিএল ২০১১ তে দশটি দল অংশ নিয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুম্বই হাইকোর্টে বড় স্বস্তি বোর্ডের, বেঁচে গেল ৪৮০০ কোটি টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement