advertisement

Commonwealth Games 2022: ব্যাডমিন্টনে মালয়শিয়ার বিরুদ্ধে হার, রুপো পেলেন সিন্ধু-শ্রীকান্তরা

Last Updated:

ভারতীয় ব্যাডমিন্টন দল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে মালয়শিয়ার হাতে ৩-১ হেরে গেল৷

Commonwealth Games 2022: Badminton mixed team losses in final
Commonwealth Games 2022: Badminton mixed team losses in final
#বার্মিংহ্যাম: ভারতীয় ব্যাডমিন্টন দল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে মালয়শিয়ার হাতে ৩-১ হেরে গেল৷ কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনা জয় স্বপ্ন হয়েই থেকে গেল৷ ২০১৮ তে গোল্ড কোস্টে সোনা জিতেছিল ভারত৷ তখন ভারতীয় শাটলাররা মালয়শিয়াকে হারিয়েছিল৷
স্বাত্বিক চিরাগ নিজের ওপেনিং ম্যাচ হারেন৷ পিভি সিন্ধু গুরুত্বপূর্ণ ম্যাচটি জেতেন৷ নির্ণায়ক চাপের ম্যাচটি হেরে যান কিদম্বি শ্রীকান্ত৷ এদিকে গায়াত্রী গোপীচাঁদ ও তৃষা জলির তরুণ জুটিও চাপ রাখতে রাখতে পারেননি৷ হাড্ডাহাড্ডি লড়াইতে তাঁরাও হেরে যান৷
advertisement
advertisement
ভারতীয় দলকমনওয়েলথ গেমসে পঞ্চম দিনে (মঙ্গলবার) চতুর্থ পদক জিতেছিল৷ এর আগে মঙ্গলবার ভারতীয় মহিলা দল লন বল এবং পুরুষ টেবল টেনিসে সোনার পদক জিতেছিল৷ ওয়েটলিফটার বিকাশ রুপোর পদক জিতেছে৷ এই নিয়ে মোট ১৩ পদক জিতল৷  ২০২২ কমনওয়েলথ গেমসে এটা ১৩ তম পদক হল৷
 বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারত পদক বিজেতা
advertisement
৫ টি সোনার পদক- মীরাবাই চানু. জেরোমি লালরিনুঙ্গা, অন্তচিতা শিউলি, মহিলা লন বল দল, টেবল টেনিস পুরুষ দল
৫ টি রুপোর পদক- সঙ্কেত সরগরি, বিন্দিয়ারাণী দেবী, সুশীলা দেবী, বিকাস ঠাকুর, ভারতীয় ব্যাডমিন্টন দল
৩ টি ব্রোঞ্জ- গুরুরাজা পূজারী, বিজয় কুমার যাদব, হরজিন্দর কউর
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: ব্যাডমিন্টনে মালয়শিয়ার বিরুদ্ধে হার, রুপো পেলেন সিন্ধু-শ্রীকান্তরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement