advertisement

আফগানদের কাছে বড় হার, ভারতের বিরুদ্ধে নামার আগে সূচি নিয়ে ক্ষুব্ধ মাশরাফি

Last Updated:
#আবুধাবি: আফগানিস্তানের বিরুদ্ধে ১৩৬ রানে হার ৷ ২৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ১১৯ রানেই অল আউট বাংলাদেশ ৷ স্বভাবতই বেকায়দায় মাশরাফি মোর্তাজার দল ৷ রশিদ খান, মুজিব উর রহমানদের দাপটে বৃহস্পতিবার কুপোকাৎ বাংলাদেশের ব্যাটসম্যানরা ৷ এমন হারের ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামতে হচ্ছে মাশরাফিদের ৷ প্রতিপক্ষ রোহিতের ভারত ৷ এত কম সময়ের মধ্যে ম্যাচ খেলাটা সত্যি কঠিন বলে দাবি মাশরাফির ৷ এশিয়া কাপের সূচি নিয়ে তাই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক ৷
আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তাই দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশের অধিনায়কের মনে। আফগানিস্তান-ম্যাচের ধাক্কা আজ সামলে ওঠা যাবে তো ?
Diw16ORVMAA0T2S
advertisement
সূচি নিয়ে আরও ক্ষোভ বাংলাদেশ অধিনায়কের ৷ কারণ পরপর দু’দিন ম্যাচ তাঁদের খেলতে হচ্ছে দুটি ভিন্ন শহরে ৷ গতকাল আবুধাবিতে খেলার পর আজ ভারতের বিরুদ্ধে দুবাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ৷ আবুধাবি-দুবাইয়ের দূরত্ব ১২৩ কিলোমিটার। বৃহস্পতিবার রাতের ভয়াবহ হারের ধাক্কা সামলে উঠে এই ১২৩ কিলোমিটার যাত্রা করতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার ম্যাচ শেষে মাশরাফি জানান, ‘‘ আগামিকাল ভারতের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ। এই ম্যাচের আগেই খেলোয়াড়দের সব ধাক্কা সামলে উঠতে হবে। আমিরাশাহীর প্রচণ্ড গরমে পরপর দু’দিন দু’টো আলাদা শহরে ম্যাচ খেলা সব সময়েই কঠিন।’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আফগানদের কাছে বড় হার, ভারতের বিরুদ্ধে নামার আগে সূচি নিয়ে ক্ষুব্ধ মাশরাফি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement