advertisement

কান্তিরাভায় বেঙ্গালুরুকে হারিয়েই এএফসি-র মূলপর্ব শুরু করতে চায় মোহনবাগান

Last Updated:

ম্যাচ জিতেই চ্যালেঞ্জ শুরু করতে চান সঞ্জয় সেন।

#বেঙ্গালুরু: আজ আবার পরীক্ষা। এএফসি কাপের ম্যাচে কান্তিরাভায় বেঙ্গালুরুর সামনে মোহনবাগান। ম্যাচ জিতেই চ্যালেঞ্জ শুরু করতে চান সঞ্জয় সেন।
হোলি উৎসবে রঙহীন সবুজ-মেরুন। কারণ, পরপর ম্যাচ। আই লিগ শেষ তো এএফসি কাপ। তার উপর একমাসের মধ্যে তিন বার প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।
গত শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের রুখে মাঠ ছেড়েছে মোহনবাগান। বলা ভাল, কাটসুমির গোল বাতিল না হলে, জিতেই মাঠ ছাড়তেন বাগান ফুটবলাররা। কিন্তু রেফারির সিদ্ধান্ত নিয়ে হতাশ বাগান শিবির। সেই হ্যাংওভার কাটিয়ে মঙ্গলবার ফের প্রতিপক্ষ বেঙ্গালুরু।
advertisement
advertisement
সনি থেকে ডাফি, ফিট সবাই। কিন্তু পরপর ম্যাচ খেলায় ক্লান্ত তাঁরা। ক্লাবের খবর, চূড়ান্ত এগারো মঙ্গলবার সকালেই ঠিক করা হবে। তবে গত এএফসি ম্যাচের থেকে এবার অনেকটা ভাল জায়গায় সবুজ-মেরুন। কারণ, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে অনেক অপশন পাবেন সঞ্জয় সেন। তাই কান্তিরাভায় জিতেই এএফসির মূলপর্ব শুরু করতে চায় মোহনবাগান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কান্তিরাভায় বেঙ্গালুরুকে হারিয়েই এএফসি-র মূলপর্ব শুরু করতে চায় মোহনবাগান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement