advertisement

ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বিরাটকে সরিয়ে শীর্ষে ডেভিলিয়ার্স

Last Updated:

পার্লে বাংলাদেশের বিরুদ্ধে জিতে ওয়ান ডে টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষে টিম ইন্ডিয়াকে সরিয়ে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

#দুবাই: একদিনে জোড়া পতন। একইসঙ্গে টিম ইন্ডিয়া ও বিরাট কোহলির। ভারত অধিনায়ককে সরিয়ে একদিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে এবি ডে ভিলিয়ার্স।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে এবির। পার্লে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে দুরন্ত ১৭৬। তার জেরেই একদিনের ক্রিকেটে এক নম্বরে এখন প্রোটিয়া ব্যাটসম্যান।
পার্লে বাংলাদেশের বিরুদ্ধে জিতে ওয়ান ডে টিম র‍্যাঙ্কিংয়ে শীর্ষে টিম ইন্ডিয়াকে সরিয়ে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার কোটলায় একদিনের সিরিজে কিউইদের বিরুদ্ধে নামবেন কোহলিরা। সেই ম্যাচ জিতলেই আবার এক নম্বরে চলে যাবে টিম ইন্ডিয়া। তবে সেই জায়গাটা ধরে রাখতে গেলে কোহলিদের জিততে হবে ৩-০ ফলে।
advertisement
advertisement
বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন পাকিস্তানের হাসান আলি ৷ আবু ধাবিতে সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ২৩ বছরের পাক পেসার এখন এক নম্বরে উঠে এসেছেন ৷ একই বছরে এই নিয়ে ওয়ান ডে বোলারদের র‍্যাঙ্ক তালিকার এক নম্বর স্থান পাঁচ বার বদল হল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বিরাটকে সরিয়ে শীর্ষে ডেভিলিয়ার্স
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement