advertisement

Bakkhali Accident: বকখালিতেও মৃত্যফাঁদ! সমুদ্রে নেমে আর উঠলেন না যুবক, চব্বিশ ঘণ্টা পর মর্মান্তিক পরিণতি

Last Updated:

খবর পেয়ে সমুদ্রে নিখোঁজ যুবকের খোঁজ শুরু করে পুলিশ এবং উদ্ধারকারী দল৷ কিন্তু গতকাল তল্লাশির পরেও যুবকের খোঁজ মেলেনি৷

দুর্ঘটনার পর বকখালির সমুদ্রে পুলিশের নজরদারি৷
দুর্ঘটনার পর বকখালির সমুদ্রে পুলিশের নজরদারি৷
বিশ্বজিৎ হালদার, বকখালি: বকখালিতে ফের দুর্ঘটনা৷ সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক৷ প্রায় চব্বিশ ঘণ্টা পর উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ৷
স্থানীয় সূত্রে খবর, শনিবার একটি ছোট গাড়ি ভাড়া করে বকখালিতে বেড়াতে এসেছিলেন চারজন পর্যটক৷ রবিবার বিকেলের দিকে তাঁরা বকখালির সমুদ্রে স্নান করতে নামেন৷ কিছুক্ষণ পর বাকিরা সমুদ্র থেকে উঠে এলেও গাড়িচালক ইমতাজুল আরসিনের খোঁজ পাওয়া যায়নি৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ওই পর্যটকরা সমুদ্রে খোঁজাখুঁজি করলেও নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি৷
খবর পেয়ে সমুদ্রে নিখোঁজ যুবকের খোঁজ শুরু করে পুলিশ এবং উদ্ধারকারী দল৷ কিন্তু গতকাল তল্লাশির পরেও যুবকের খোঁজ মেলেনি৷ এ দিন সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি৷ শেষ পর্যন্ত নামখানা থানা এলাকার পাতিবুনিয়া এলাকায় নিখোঁজ ওই যুবকের দেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
খবর পেয়ে এ দিন বকখালিতে আসে নিহত যুবকের পরিবার৷ মৃতের বাবা জানিয়েছেন, শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার মল্লিকপুরের বাড়ি থেকে বেরিয়েছিলেন ইমতাজুল৷ ভাড়া গাড়ি চালাতেন তিনি৷ ছেলে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর পেয়ে বকখালিতে আসেন তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Accident: বকখালিতেও মৃত্যফাঁদ! সমুদ্রে নেমে আর উঠলেন না যুবক, চব্বিশ ঘণ্টা পর মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement