advertisement

West Bengal news: দুধের গাড়িতে ওটা কী! লক্ষাধিক টাকার নিষিদ্ধ বস্তু দেখেই চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

West Bengal news: ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ঘটনা। ডেবরা টোল সংলগ্ন ডেবরা পুলিশের নাকা চেকিংয়ের সময় দুধের পিক আপ ভ্যান থেকে যা উদ্ধার হল জানলে চমকে উঠবেন।

আটক চালক।
আটক চালক।
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ঘটনা। ডেবরা টোল সংলগ্ন ডেবরা পুলিশের নাকা চেকিংয়ের সময় দুধের পিক আপ ভ্যান থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল ডেবরা থানার পুলিশ।
পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার ভোরে ডেবরা টোলের দিক থেকে কলকাতামুখী একটি দুধের পিক আপ ভ্যান দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই চেকিং করতে গিয়ে চক্ষু চড়কগাছ! পিক আপ ভ্যানের মধ্যে দুধের বদলে রয়েছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি! সঙ্গে সঙ্গে বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
advertisement
advertisement
কোথা থেকে এই মাল এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, মঙ্গলবার ভোরে একটি গাড়ি থেকে ৩০ প্যাকেটের বেশি নিষিদ্ধ বাজি আমরা উদ্ধার করেছি। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ির চালককে মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: দুধের গাড়িতে ওটা কী! লক্ষাধিক টাকার নিষিদ্ধ বস্তু দেখেই চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement