advertisement

Kali Puja 2023 : মানত পূরণের গয়না ১০০ ভরি, ডাকাত দলের পুজো চলছে এখনও 

Last Updated:

উমার সাজে সেজে ওঠেন শ্যামা! মনস্কামনা পূরণের জন্য এখানে অনেকেই মানত করে যান।

+
title=

বুদবুদ, পশ্চিম বর্ধমান : পরিবারের পূর্বজরা একসময় যুক্ত ছিলেন ডাকাতির সঙ্গে। দেবী কালির পুজো করেই তারা বের হতেন। জঙ্গলে ঘেরা এলাকায় শুরু হয়েছিল পুজো। যে পুজোর বয়স পেরিয়েছে তিনশোর কোঠা। এখন সেই জায়গার বদল হয়েছে অনেক। চতুর্দিকে তৈরি হয়েছে ঘর। কিন্তু এক পুরনো নিয়মের বদল হয়নি আজও। যা এই পুজোকে বিশেষ করে তুলেছে।
মানকরের স্মরণ কালী পুজো। স্থানীয়দের কাছে এই দেবী বিশেষভাবে জাগ্রত বলেই জনশ্রুতি রয়েছে। নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে অনেকেই মানত করে যান। সেই মানত পূরণের গয়নার পরিমাণ বর্তমানে ১০০ ভরি পেরিয়েছে। এখানে দেবী মূর্তির উচ্চতা প্রায় ১২ ফুট। পরিবারের সদস্যরা দেবী মূর্তি তৈরি করেন। আর এই দেবী মূর্তি তৈরিতেই রয়েছে বিশেষত্ব।
advertisement
আরও পড়ুন Rabindranath Tagore: প্রমথনাথ বিশীকে লেখা কবিগুরুর ১৮টি চিঠি এবার তুলে দেওয়া হল বিশ্বভারতীর হাতে
পরিবারের সদস্য জিতেন আঁকুরে জানিয়েছেন, একটা সময় পরিবারের আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল। পুজো চললেও দেবী মূর্তির তৈরির খরচ ছিল না তাদের কাছে। স্থানীয় এক ব্যক্তি প্রতিমা তৈরীর জন্য অল্প খরচ দিতেন। তাই প্রতিবার সাজ নিয়ে চিন্তায় পড়েছিলেন পরিবারের সদস্যরা। তখন স্থানীয় জমিদার বিশ্বাস পরিবারের দুর্গার সাজ খুলে সাজানো হয় দেবী কালীকে। সে বহুকাল আগের কথা। এখন পরিবার আর্থিকভাবে অনেকটাই স্বচ্ছল। কিন্তু পুরনো সেই রীতির বদল হয়নি আজও।
advertisement
advertisement
স্মরণ কালীর নিত্য পুজো হয়। পরিবারের সদস্যরা বর্তমানে এই পুজো চালিয়ে নিয়ে যান। পুজোতে এখন অনেক জাঁকজমক হয়। বহু মানুষ ভিড় জমান নিজের মনস্কামনা নিয়ে। মানত পূরণ হলে মানসিকের গয়না দেবীর কাছে সমর্পণ করেন তারা। প্রায় বছরই এখানে কালীপুজোর পরের দিন ভোগ খাওয়ানো হয়। পরিবারের ওই কর্তা জানিয়েছেন, আস্তে আস্তে প্রতিমার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। প্রতিমার গয়না বেড়েছে। দেবীর জন্য স্থায়ী মন্দির তৈরি হয়েছে। কিন্তু দুর্গার সাজ খুলে এনে কালীকে সাজানোর যে পুরনো প্রথা, তার কোনও বদল হয়নি।
advertisement
Nayan Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023 : মানত পূরণের গয়না ১০০ ভরি, ডাকাত দলের পুজো চলছে এখনও 
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৫ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৫ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement