advertisement

Jhargram News: নদীতে নাবতে গিয়েই চোখ ছানাবড়া! ডুলুংয়ের জলে ভাসছে দেহ, ঝাড়গ্রামে চাঞ্চল‍্য

Last Updated:

সোমবার বেলিয়াবেড়া থানার নতুন ডিহির ডুলুং নদীঘাট এলাকা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। 

থানার ছবি 
থানার ছবি 
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন ডিহি সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক নদীতে যাবার সময় নদীর জলে কিছু ভাসতে দেখেন। ওই যুবকেরা গ্রামে গিয়ে বিষয়টি জানায়। দ্রুত খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহটিকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সোমবার ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার নতুনডিহির ডুলুং নদীঘাট এলাকায়। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে কখন, কীভাবে ঘটনাটি ঘটেছে তারা বুঝতে পারছেন না। তারা হঠাৎ ডুলুং নদীর জলে দেহটি ভাসতে দেখেন।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা মৃণাল মাহাত জানালেন, ‘‘গোটা দেহটি ফুলে ফেঁপে আছে, চিনতে পারিনি। স্থানীয় বাসিন্দা দীপক মাহাত বলেন শুনলাম নদীতে একটি দেহ উদ্ধার হয়েছে, লোকটি এখানকার নয়। হয়তো অন্য কোথাও কিছু হয়েছে। জলে ভেসে যেতে যেতে এখানে আটকে গিয়েছে।’’
advertisement
বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতের নাম পরিচয় জানার জন্য পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় খবর পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নদী পারাপার করার সময় জলের স্রোতের টানে তলিয়ে যেতে পারে। তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে সে সব বিষয় গুলি খতিয়ে দেখছে পুলিশ।
তন্ময় নন্দী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নদীতে নাবতে গিয়েই চোখ ছানাবড়া! ডুলুংয়ের জলে ভাসছে দেহ, ঝাড়গ্রামে চাঞ্চল‍্য
Next Article
advertisement
Abhishek Banerjee on Pratik Ur Rahman: সিপিএম নিজের ঘরের ছেলেকেই চিনতে পারেনি! প্রতীক উরের সঙ্গে কী 'ডিল', ফাঁস করলেন অভিষেক
সিপিএম নিজের ঘরের ছেলেকেই চিনতে পারেনি! প্রতীক উরের সঙ্গে কী 'ডিল', ফাঁস করলেন অভিষেক
  • তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান৷

  • আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে যোগদান৷

  • অন্য দলের তরুণ নেতাদের তৃণমূলে আসার আহ্বাণ অভিষেকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement