advertisement

Toto Accident: যাত্রীবাহী টোটোয় বেপরোয়া গাড়ির ধাক্কা! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত আরও ২

Last Updated:

Toto Accident: যাত্রীবাহী টোটোয় প্রাইভেট গাড়ির সজোরে ধাক্কা। প্রাণ গেল দুই টোটো যাত্রীর, গুরুতর অসুস্থ অবস্থায় আরও দু'জন। ভয়াবহ পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে
ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রীবাহী টোটোয় প্রাইভেট গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই টোটো যাত্রীর, গুরুতর অসুস্থ আরও দু’জন। টোটো এবং প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর মাছ বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ভয়াবহ পথ দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, চাপড়া হুদাপাড়া এলাকা থেকে শান্তিপুর কারিগর পাড়ায় আত্মীয়ের বাড়িতে দুই বাচ্চা সহ বেশ কয়েকজন জন এসেছিলেন। এদিন ১২ নম্বর জাতীয় সড়ক ধরে টোটোয় করে চাপড়ার উদ্দেশে যাচ্ছিলেন প্রায় আট জন আরোহী। তাঁদের মধ্যে একটি শিশুও ছিল। সেই টোটোতেই কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ পুরুলিয়াতেই মিলতে পারে দেশি-বিদেশি আম! কৃষিক্ষেত্রে ঝড় তুলতে বড় পদক্ষেপ, সফল হলে ঘুরতে পারে চাষিদের ভাগ্য
এলাকাবাসীর দাবি, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাকিরা ১২ নম্বর জাতীয় সড়কে ছিটকে পড়েন। ঘাতক গাড়ি ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে উঠে যায়। সেক্ষেত্রেও একজন আরোহী সহ চালক গুরুতর অসুস্থ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী তৎপরতার সঙ্গে আহতদের একদিকে শান্তিপুর হাসপাতালে পাঠান। অন্যদিকে গুরুতর অসুস্থ দু’জনকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে একজন টোটো চালক টোটন শেখ, অন্যজন সাবিনা আনসারী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় শান্তিপুর থানার পুলিশ এবং রোড ট্রাফিক পুলিশ। ঘটনায় দুই শিশু সহ আহত আরও বেশ কয়েকজনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্থ টোটো এবং ঘাতক গাড়ি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Accident: যাত্রীবাহী টোটোয় বেপরোয়া গাড়ির ধাক্কা! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত আরও ২
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement