advertisement

৩০০ বছরের পুরনো কালী পুজো, লোকে বলে ‘পুলিশ বাড়ি’র পুজো

Last Updated:

দেশভাগের কারণে চক্রবর্তী পরিবার পৈত্রিক ভিটে ত্যাগ করে চলে আসে পশ্চিমবঙ্গে। বুকে দেশভাগের যন্ত্রণা থাকলেও ছেদ পড়েনি কালীপুজোয়।

#মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চক্রবর্তী বাড়ির কালীপুজো শুরু হয়েছিল ওপার বাংলায়। দেশভাগের পর এপারে চলে এলেও দীর্ঘদিন কোনও এক জায়গায় থিতু হয়নি পরিবার। ঠিকানা হয়েছে এক জেলা থেকে আরেক জেলায়। ফলে প্রায় বছর বছর বদলেছে কালীপুজোর স্থান। তবে পঞ্চাশ বছর ধরে মহিষাদলেই হচ্ছে পুজো। মহিষাদলের চক্রবর্তী বাড়ির পুজো তিনশো বছরের পুরোন। ঢাকার গলাচিবা গ্রামে পুজোর সূচনা হয়েছিল। এরপর দেশভাগের কারণে চক্রবর্তী পরিবার পৈত্রিক ভিটে ত্যাগ করে চলে আসে পশ্চিমবঙ্গে। বুকে দেশভাগের যন্ত্রণা থাকলেও ছেদ পড়েনি কালীপুজোয়।
তবে তা কখনই এক জায়গায় সীমাবদ্ধ থাকেনি। পরিবারের সদস্য দীজেন্দ্রচন্দ্র চক্রবর্তী পুলিশ অফিসার ছিলেন। ফলে কর্মসূত্রে যেখানে বদলি হয়েছেন সেখানেই মা তারার আরাধনা করেছেন তিনি। ১৯৬৪-তে চাকরি থেকে অবসর নেওয়ার পর মহিষাদলেই পাকাপাকিভাবে থাকা শুরু করেন তিনি। তখন থেকে এখানেই পুজো হচ্ছে।
পুজোর আর বেশি দেরি নেই। ফলে চক্রবর্তী বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। আর কদিন পরই পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনের ভিড়ে গমগম করবে মন্দির চত্বর। মহিষাদল থেকে সুজিত ভৌমিক, নিউজ এইটিন বাংলা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩০০ বছরের পুরনো কালী পুজো, লোকে বলে ‘পুলিশ বাড়ি’র পুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement