advertisement

শিশুদিবসের দিন বিরাট দায়িত্ব তুলে নিলেন কোলাঘাটের এই চিকিৎসক, শুনলে অবাক হবেন

Last Updated:

শিশুদিবসে কোলাঘাটের একটি গ্রামের সব শিশুদের চিকিৎসার দায়ভার নিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর ভৌমিক।

#মেদিনীপুর: শিশু চিকিৎসায় নিবেদিত প্রাণ চিকিৎসক প্রবীর ভৌমিক। শিশু দিবসে কোলাঘাটের একটি গ্রামের সব শিশুদের চিকিৎসার দায়ভার নিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর ভৌমিক।
শুধু পূর্ব মেদিনীপুর নয় হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার শিশু চিকিৎসক হিসেবে পরিচিতি এবং সুনাম রয়েছে ডাক্তার প্রবীর ভৌমিকের। প্রতি বছর শিশু দিবসের দিন কোলাঘাটের দুঃস্থ ও গরিব শিশুদের চিকিৎসার সমস্ত দায়ভার নেন ডাক্তার প্রবীর ভৌমিক। তাই গরিব ও দুঃস্থ মানুষদের কাছে ভগবান হয়ে উঠছেন ডাক্তারবাবু।  শিশুদিবসে কোলাঘাট ব্লকের খেটে খাওয়া গরিব পরিবারের অসুস্থ ৫০ জন শিশুর পরিবারের হাতে ফ্রি স্বাস্থ্য কার্ড তুলে দিলেন তিনি।
advertisement
ডাক্তার প্রবীর ভৌমিক জানান, "কোলাঘাটের দুটি গ্রামের দায়িত্ব আগেই আমি নিয়েছি। আজ কোলাঘাটের ৫০ জন শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছি আমরা। তারা আজ থেকে ১৮ বছর পর্যন্ত আমার কাছে চিকিৎসা করালে কোনও টাকা লাগবে না। আমরা আমাদের প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করাবো। ওই গ্রামের পঞ্চায়েত ৫০টি দুঃস্থ পরিবারকে চিহ্নিত করে দিয়েছে। আজ কেক কেটে নার্সিংহোমে প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে ওই কার্ডগুলো দেওয়া হয়।"
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশুদিবসের দিন বিরাট দায়িত্ব তুলে নিলেন কোলাঘাটের এই চিকিৎসক, শুনলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement