advertisement

Purba Bardhaman News: ভয়াবহ পরিস্থিতি কালনা শহরে, ঘরের মধ্যেও জমে রয়েছে জল, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা 

Last Updated:

দুদিন ধরে একটানা বৃষ্টি আর যার জেরে জলমগ্ন কালনা শহরের বিভিন্ন এলাকা

+
জল

জল জমেছে রাস্তায় 

অম্বিকা কালনা: দু’দিন ধরে একটানা বৃষ্টি৷ যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে কালনা শহরের বিভিন্ন এলাকা। যার মধ্যে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছে, কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডের যুগিপাড়া এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের কথায় এই সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘ বহু বছর ধরেই তাঁদের এহেন সমস্যার সম্মুখীন হতে হয়। অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। বর্তমানে এই এলাকার পরিস্থিতি সত্যিই ভয়াবহ।
advertisement
টানা বৃষ্টিতে রাস্তার মধ্যে জল জমেছে৷ এমনকি স্থানীয়দের বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। অভিযোগ করেছেন ঘরের মধ্যেও পা রাখার জায়গা নেই। কোনও রকমে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের।
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অরিজিৎ সাহা জানিয়েছেন, “ড্রেন পরিষ্কার না করার কারণেই এই জল জমছে। প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে এই সমস্যা হয়। অল্প বৃষ্টি হলেই এখানে জল জমে যায়। তাও আজ অবধি কোনও সুরাহা মেলেনি। প্রায় ১৫ বছর ধরে ড্রেন পরিষ্কারই হয়নি।’’
advertisement
রাস্তার পাশাপাশি এই এলাকার বেশিরভাগ ঘরেও জল ঢুকেছে। স্থানীয়দের কথায় বিগত প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হয়নি ।
এছাড়াও নিকাশি ব্যবস্থা ঠিক না থাকা এবং ড্রেন পরিস্কার না হওয়ার বিষয়েও অভিযোগ জানিয়েছেন অনেকেই। সকলের দাবী, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে এবং ড্রেন পরিস্কার না করার কারণেই প্রত্যেকবছর এহেন সমস্যার সৃষ্টি হয় ।
advertisement
যদিও এই বিষয়ে এলাকার কাউন্সিলর সুজয় সিদ্ধান্ত জানিয়েছেন, ‘‘ আমাদের পক্ষ থেকে বিভিন্ন কাজ করা হয়। তবে মানুষকেও সচেতন হতে হবে, ড্রেনের মধ্যে আবর্জনা ফেললে চলবে না। আমরা মাপ-যোগ করেছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।”
জমা জলের কারণে এই এলাকায় বিভিন্ন পোকামাকড়-সহ বাড়তে পারে ডেঙ্গুর প্রভাব। এছাড়াও ঘরের মধ্যে বিষধর সাপ প্রবেশের বিষয় নিয়েও আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
advertisement
সব মিলিয়ে বর্তমানে চরম সমস্যায় রয়েছেন পূর্ব বর্ধমানের কালনার এই এলাকার বাসিন্দারা। তবে শুধু এই এলাকা নয়, কালনা শহরের আরও বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার মত ঘটনা ঘটেছে।
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: ভয়াবহ পরিস্থিতি কালনা শহরে, ঘরের মধ্যেও জমে রয়েছে জল, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement