advertisement

'জয় বাংলা'র পাল্টা 'চোর চোর', সুকান্ত আসতেই স্লোগানে হঠাৎ উত্তপ্ত দমদম স্টেশন

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বাদানুবাদে চাঞ্চল্য ছড়াল দমদম স্টেশন চত্বরে। জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা ২০ নাগাদ সুকান্ত মজুমদার এসি লোকালে চেপে দমদম স্টেশনে নামেন। স্টেশনে নামার পর বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারকে স্লোগান দিয়ে অভিবাদন জানায়। স্টেশনে নামার পর ১০০ মিটার দূরত্বে গিয়ে স্বামীজি বিবেকানন্দের গলায় মাল্যদানও করেন তিনি।

বিজেপি-তৃণমূলের দ্বন্দ্বে হঠাৎ শোরগোল দমদম স্টেশনে
বিজেপি-তৃণমূলের দ্বন্দ্বে হঠাৎ শোরগোল দমদম স্টেশনে
দমদম: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বাদানুবাদে চাঞ্চল্য ছড়াল দমদম স্টেশন চত্বরে। জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা ২০ নাগাদ সুকান্ত মজুমদার এসি লোকালে চেপে দমদম স্টেশনে নামেন। স্টেশনে নামার পর বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারকে স্লোগান দিয়ে অভিবাদন জানায়। স্টেশনে নামার পর ১০০ মিটার দূরত্বে গিয়ে স্বামীজি বিবেকানন্দের গলায় মাল্যদানও করেন তিনি।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীরা মারধর করেছে। এরপরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তৃণমূলের আইএনটিইউসির কর্মীরা জয় বাংলা স্লোগান তোলেন। পাল্টা ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরাও। উত্তপ্ত হয়ে ওঠে দমদম স্টেশন সংলগ্ন এলাকা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
বিজেপির পক্ষ থেকে সুকান্ত অভিযোগ করেন, তাঁদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কর্মীরা। এই বলেন অভিযোগ তিনি রেলমন্ত্রীকেও জানাবেন।
advertisement
অন্যদিকে, তৃণমূলের অভিযোগ সুকান্ত সম্পূর্ণ মিথ্যে বলছেন। রেলের সিসিটিভি রয়েছে তা দেখা হোক বলেও জানানো হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'জয় বাংলা'র পাল্টা 'চোর চোর', সুকান্ত আসতেই স্লোগানে হঠাৎ উত্তপ্ত দমদম স্টেশন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement