advertisement

Scrub typhus Death: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মেদিনীপুরে মৃত্যু কিশোরীর

Last Updated:

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ি গুড়গুড়িপালের এলাবনী গ্রামে

Scrub Typhus
Scrub Typhus
পশ্চিম মেদিনীপুর: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ি গুড়গুড়িপালের এলাবনী গ্রামে। চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল কিশোরী।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর। জানা গিয়েছে, ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ হল তীব্র মাথাব্যথা, অত্যাধিক জ্বর, গা-হাত-পায়ে ব্যাথা। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, সাধারণত জঙ্গল অধ্যুষিত এলাকায় এই ধরণের পোকা পাদুর্ভাব রয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা করলে এই অসুখ রোধ করা সম্ভব। অবহেলা করলে স্ক্রাব টাইফাসে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুক্রবারই ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দফতরের একটি মেডিক্যাল টিম গিয়ে গ্রামবাসীদের রোগ বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন
advertisement
শোভন দাস 
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scrub typhus Death: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মেদিনীপুরে মৃত্যু কিশোরীর
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement