advertisement

South 24 Parganas News: ৩৫ লাখ টাকা...! এবার কী ফিরবে সুদিন, যা হচ্ছে গোবর্ধনপুরে

Last Updated:

South 24 Parganas News: গোবর্ধনপুরে এবার শুরু হবে বাঁধ সংস্কারের কাজ। ইতিমধ্যে মথুরাপুরের সাংসদ বাপী হালদার ও পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা এলাকাটি পরিদর্শন করেছেন। এই কাজটি গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম কাজ।

+
বাঁধের

বাঁধের উপরে পরিদর্শকরা 

পাথরপ্রতিমা: গোবর্ধনপুরে এবার শুরু হবে বাঁধ সংস্কারের কাজ। ইতিমধ্যে মথুরাপুরের সাংসদ বাপী হালদার ও পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা এলাকাটি পরিদর্শন করেছেন। এই কাজটি গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম কাজ। একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বিশেষত গত অমাবস্যার কোটালে প্রায় ১২০০ মিটার নদীবাঁধ ভেঙে গিয়ে নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা।
প্রায় ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল পুকুরের মাছ। এরপরই দীর্ঘদিন ওই এলাকায় নোনা জল জমেছিল। সেই জল বের হওয়ার আগেই পূর্ণিমার কোটালে আবারও ওই এলাকা নোনা জলে প্লাবিত হয়ে যায়। ফলে সমস্যা সৃষ্টি হয় সেখানে।
advertisement
advertisement
সেই সমস্যা সমাধানে সেচ দফতর ১২০০ মিটার রিং বাঁধ তৈরির সিদ্ধান্ত নেয়। সেই বাঁধের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা গিয়েছে, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকায় রিং বাঁধ তৈরি করা হবে। এই বাঁধের কাজ শেষ হলেই পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করা হবে। ইতিমধ্যেই সেই প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সাংসদ বাপি হালদার জানিয়েছেন, এলাকা পরিদর্শন করে দেখা গিয়েছে, প্রায় ৪১টি পরিবারকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। আপাতত ছয়টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের বাসস্থান দেওয়ার জন্য জমি চিহ্নিত করা হচ্ছে। ওই এলাকায় রিং বাঁধ তৈরি করার কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে স্থায়ীভাবে কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় সরকার এই কাজে সহযোগিতা করলে খুবই ভাল হবে। কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না তিনি।
advertisement
নবাব মল্লিক 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৩৫ লাখ টাকা...! এবার কী ফিরবে সুদিন, যা হচ্ছে গোবর্ধনপুরে
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement