advertisement

R G Kar Murder: ঘণীভূত হচ্ছে রহস‍্য, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ডাক্তারি ছাত্রীর বাবা!

Last Updated:

R G Kar Murder: ছোট বেলার থেকে আগলে রাখা মেয়েকে এভাবে বাড়ি থেকে বিদায় দিতে হবে তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন হওয়া দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার বাবা-মা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুবীর দে,পানিহাটি: ছোট বেলার থেকে আগলে রাখা মেয়েকে এভাবে বাড়ি থেকে বিদায় দিতে হবে তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন হওয়া দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার বাবা-মা। শুক্রবার থেকেই অপরাধীর শাস্তির দাবিতে উত্তাল কলকাতা। অবশেষে, গ্রেফতার হয় সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে এই ঘটনায় ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এবার মেয়ের মৃত‍্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ডাক্তারি ছাত্রীর বাবা।
আরও পড়ুনঃ খুন ও ধর্ষণের পর জুতো থেকে রক্ত ধুয়েছিল সঞ্জয়! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
তিনি বলেন, ‘মেয়ের ওপর যথেষ্ট চাপ ছিল হাসপাতালে কাজ করতে গিয়ে। সিনিয়ার ডাক্তাররা ঠিকমতো কাজ করতে দিত না আমার মেয়েকে হাসপাতালে।’ তিনি দাবি করেন, তাঁদের মেয়েকে কেউ খুন করার জন্য সুপারি দিতে পারে। তিনি বলেন, ‘ আমি আর আমার স্ত্রী মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। হাসপাতালের সহকারি সুপার আমাদের বলেছিল আমাদের মেয়ে আত্মহত্যা করেছে।’
advertisement
advertisement
প্রতিদিন ঘণীভূত হচ্ছে রহস‍্য। প্রসঙ্গত, আরজি করের ডাক্তারি পড়ুয়াকে পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় ছিল ক্ষত এবং আঘাতের চিহ্ন। গোপনাঙ্গ, দু’চোখ-সহ একাধিক জায়গা থেকে রক্তপাতের প্রমাণও মিলেছে। এই ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কলকাতার পুলিশ কমিশনার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
R G Kar Murder: ঘণীভূত হচ্ছে রহস‍্য, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ডাক্তারি ছাত্রীর বাবা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement