advertisement

বাতিল সিমেন্টে মেশানো হত গঙ্গামাটি, চড়া লাভে চলছে জাল সিমেন্টের কারবার

Last Updated:

নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভুয়ো সিমেন্ট তৈরির চক্রের ছবি।

#রায়না: লরিতে আসত গঙ্গামাটি। সঙ্গে আসত বহুজাতিক কোম্পানির বাতিল সিমেন্ট। তাতেই গঙ্গামাটি মিশিয়ে বাজারে চালান। বস্তা পিছু লাভ দু’শো টাকা। রায়নার জাল সিমেন্ট চক্রে নিউজ এইটিন বাংলার অন্তর্তদন্ত।
গত দু’বছর ধরে রাজ্য সড়কের পাশে জেলা পুলিশের নাকের ডগায় চলছিল এই কারখানা। বিভিন্ন বহুজাতিক কোম্পানির বস্তায় বিক্রি হত সিমেন্টের নামে গঙ্গামাটি। রোজ তিনশো থেকে পাঁচশো বস্তা ভুয়ো সিমেন্ট তৈরি হত এই কারখানায়। নিউজ এইটিন বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভুয়ো সিমেন্ট তৈরির চক্রের ছবি।
advertisement
advertisement
বর্ধমান-আরামবাগ রোডের পাশে বাঁকুড়া মোড়। এই রাস্তার পাশেই দক্ষিণ দমোদর হিমঘর। এই হিমঘরের পিছনেই গত দু’বছর ধরে চলছিল ভেজাল সিমেন্ট তৈরির কারখানা। বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জায়গা থেকেই এই কারখানায় আসত বিভিন্ন কোম্পানির সিমেন্টের বস্তা। সঙ্গে আসত গঙ্গামাটি। দুয়ের মিশ্রণেই তৈরি হত ভেজাল সিমেন্ট। নিউজ এইটিন বাংলার খবরের জেরে ওই কারখানায় হানা দিয়ে ১৫৫৪ বস্তা জাল সিমেন্ট উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়েই কারখানায় হানা দেন জেলার দুর্নীতি দমন শাখার অফিসাররা। গ্রেফতার হয় কারখানার মালিক ও ম্যানেজার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাতিল সিমেন্টে মেশানো হত গঙ্গামাটি, চড়া লাভে চলছে জাল সিমেন্টের কারবার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement