advertisement

Crime news: চিনার পার্কে মধুচক্রের হদিস, উদ্ধার দুই নাবালিকা! গ্রেফতার দুই অভিযুক্ত

Last Updated:

Crime news: চিনার পার্কে হোটেলে মধুচক্রের হদিস, গ্রেফতার অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে জুন মাসে চিনার পার্কের এক হোটেলে তল্লাশি অভিযান চালায় বাগুইআটি থানার পুলিশ।

চিনার পার্কে হোটেলে মধুচক্রে গ্রেপ্তার অভিযুক্ত
চিনার পার্কে হোটেলে মধুচক্রে গ্রেপ্তার অভিযুক্ত
উত্তর ২৪ পরগনা: চিনার পার্কে হোটেলে মধুচক্রের হদিস, গ্রেফতার অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে জুন মাসে চিনার পার্কের এক হোটেলে তল্লাশি অভিযান চালায় বাগুইআটি থানার পুলিশ। ঘটনাস্থলে দুই জন নাবালিকাকে উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ এবং সেখান থেকে সব্যসাচী ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বেশ কিছু জিনিস পুলিশ সেখান থেকে বাজেয়াপ্ত করে।
বাগুইয়াটি থানার পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা করে এই ঘটনায়। এই সব্যসাচী ঘোষ নামে ব্যক্তিকে জেরা করে আরও এক অন্যতম অভিযুক্তের নাম উঠে আসে। এই ঘটনায় বাগুইআটি থানার তদন্তকারী একটি দল বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে এই ঘটনার অন্যতম অভিযুক্ত এর হদিশ পায়।
advertisement
advertisement
সেই ঘটনা এবার অন্যতম অভিযুক্ত নদিয়ার পায়রাডাঙ্গার বাসিন্দা সাগ্নিক শীলকে গ্রেফতার করল পুলিশ। তাকে আজ বারাসাত আদালতে তোলা হবে। এই ঘটনার আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত চালিয়ে যাবে বাগুইআটি থানার পুলিশ এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আর কোনও নাবালিকাকে তারা তুলে এনেছিল না কি, তা-ও জানার চেষ্টা করা হচ্ছে।
advertisement
Subha Dhali
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime news: চিনার পার্কে মধুচক্রের হদিস, উদ্ধার দুই নাবালিকা! গ্রেফতার দুই অভিযুক্ত
Next Article
advertisement
Abhishek Banerjee on Pratik Ur Rahman: সিপিএম নিজের ঘরের ছেলেকেই চিনতে পারেনি! প্রতীক উরের সঙ্গে কী 'ডিল', ফাঁস করলেন অভিষেক
সিপিএম নিজের ঘরের ছেলেকেই চিনতে পারেনি! প্রতীক উরের সঙ্গে কী 'ডিল', ফাঁস করলেন অভিষেক
  • তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান৷

  • আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে যোগদান৷

  • অন্য দলের তরুণ নেতাদের তৃণমূলে আসার আহ্বাণ অভিষেকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement