advertisement

প্রাক্তন পুলিশকর্মীর ছেলেই ঘটাল এমন কাণ্ড? বাড়ির বাগান থেকে উদ্ধার...! তদন্তে পুলিশ

Last Updated:

North 24 Parganas News: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে নেশার আসর বসেছিল

মধ্যমগ্রাম থানা
মধ্যমগ্রাম থানা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়ঃ নেশার আসরে বচসার জেরে খুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামে। এদিন মধ্যমগ্রাম পুরসভার হুমায়ুনপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), বাড়ি আবাদালপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রাক্তন পুলিশকর্মী মতিয়ার রহমানের বাড়িতে নেশার আসর বসেছিল। মতিয়ারের ছেলে আজাদ ও তাঁর কয়েকজন বন্ধু নিয়মিতই সেখানে এমন আড্ডা দিতেন বলে অভিযোগ। সেই আসর থেকেই বচসার জেরে এক বন্ধু বুদ্ধদেবের মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুনঃ ফিরছে ৪ হাজার বছর পুরনো শিল্প! জেলার পুজো মণ্ডপে চোখধাঁধানো কাজ, দেখতে যাবেন তো?
এদিন সকালে মতিয়ার রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত অবস্থায় বুদ্ধদেবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় আজাদ, তাঁর মা এবং আরও দুই বন্ধুকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
advertisement
advertisement
প্রতিবেশীরা জানান, ওই বাড়িতে প্রায় প্রতিদিনই মদের আসর বসত, চিৎকার-চেঁচামেচি নিত্যদিনের ঘটনা ছিল। অভিযোগ, এর আগেও বিষয়টি নিয়ে পুলিশকে জানানো হয়েছিল। এমনকি কয়েকবার আজাদকে আটকও করেছিল পুলিশ। কিন্তু পরে ফের একই পরিস্থিতি তৈরি হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাক্তন পুলিশকর্মীর ছেলেই ঘটাল এমন কাণ্ড? বাড়ির বাগান থেকে উদ্ধার...! তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement