advertisement

Missing Trawler: জোয়ার কমতেই ট্রলার থেকে উদ্ধার একে একে ৮ মৎস্যজীবীর দেহ! নিখোঁজ এখনও ১

Last Updated:

Missing Trawler: বঙ্গোপসাগরে টর্নেডোর রোষে উল্টে গিয়েছিল ট্রলার। কাকদ্বীপের কাছে ভয়াবহ সেই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলেন ৯ মৎস্যজীবী। সেই ট্রলারটির হদিশ মিলল রবিবার।

জোয়ার কমতেই ট্রলার থেকে উদ্ধার একে একে ৮ মৎস্যজীবীর দেহ! নিখোঁজ এখনও ১
জোয়ার কমতেই ট্রলার থেকে উদ্ধার একে একে ৮ মৎস্যজীবীর দেহ! নিখোঁজ এখনও ১
কাকদ্বীপ: এফ বি গোবিন্দ ট্রলারটি থেকে উদ্ধার হল ৮ মৎস্যজীবীর দেহ! এখনও নিখোঁজ রয়েছেন ১ মৎস্যজীবী। চলছে তল্লাশি অভিযান। ঘটনা স্থলে উপস্থিত সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বঙ্গোপসাগরে টর্নেডোর রোষে উল্টে গিয়েছিল ট্রলার। কাকদ্বীপের কাছে ভয়াবহ সেই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলেন ৯ মৎস্যজীবী। সেই ট্রলারটির হদিশ মিলল রবিবার। উদ্ধার হওয়া ট্রলার টিকে নিয়ে আসা হয়েছিল লুথিয়ান দ্বীপের চড়ায়। ট্রলারে উপরের কেবিন থেকে দুই জনের দেহ উদ্ধার হয়েছিল আগেই। পড়ে পাওয়া গেল আরও ৬জনের দেহ।
advertisement
advertisement
সূত্রের খবর, কাকদ্বীপ থেকে ছেড়ে যাওয়া এফবি বাবা গোবিন্দ নামের ট্রলারটিতে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। এদের মধ্যে ৮ জন পাটাতনে ছিলেন। দুর্ঘটনার সময় সমুদ্রে ছিটকে পড়ে তাঁরা ভাসতে থাকেন। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু মাঝি-সহ আরও ৯ মৎস্যজীবী কেবিনের মধ্যে ছিলেন। তাঁদের মধ্যেই খোঁজ মিলল ৮ জনের।
advertisement
অন্য দিকে, নদীর ঘাটে কান্নার রোল নিখোঁজ মৎস্যজীবীদের স্বজনদের। আজ সকাল থেকে নতুন করে উদ্ধার কার্য শুরু হয়েছে।
বিশ্বজিৎ হালদার 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Missing Trawler: জোয়ার কমতেই ট্রলার থেকে উদ্ধার একে একে ৮ মৎস্যজীবীর দেহ! নিখোঁজ এখনও ১
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement