advertisement

South 24 Parganas News: মথুরাপুর স্টেশন রোড মানেই সমস্যা! মুক্তি পেতে যা চাইছেন বাসিন্দারা

Last Updated:

মথুরাপুর স্টেশন রোডে যাতায়াতে দিন দিন সমস্যা বাড়ছে বাসিন্দাদের

+
মথুরাপুর

মথুরাপুর স্টেশন রোডে যানজট 

মথুরাপুর: দিনের পর দিন নিত্য যানজটে সমস্যা বাড়ছে মথুরাপুর স্টেশন রোডে। সমস্যা এতটাই তীব্র হয়েছে যে অফিস টাইমে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সকলের। যানজট সমস্যার সমাধানে এবার উড়ালপুল চাইছেন মথুরাপুরের বাসিন্দারা। মূলত সরু রাস্তা থাকার কারণে একই সময়ে অনেক গাড়ি একই জায়গায় চলে আসায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে‌। দিনের পর দিন সমস্যা আরও বাড়ছে। সমস্যা সমাধানে কোনও রাস্তা দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠছে ধীরে ধীরে।
রাস্তার দু’ধারেই অটো, টোটো, ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকছে সবসময়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সামান্য জায়গাটুকুও নেই। স্থানীয়দের অভিযোগ, যে এইসব দেখেও নীরব প্রশাসন। সকাল-সন্ধ্যা নিত্য যানজটে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিশেষ করে অফিস আওয়ারে অনেকেই ট্রেন মিস করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে বিডিও অফিস, কৃষি অফিস, ভূমি সংস্কার অফিস, বিদ্যুৎ অফিস, এমন কি মথুরাপুর গ্রামীণ হাসপাতালেও রোগীকে নিয়ে যেতে হয়। এছাড়াও রয়েছে বিদ্যালয় ও থানার যাওয়ার সমস্যা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অবস্থার দ্রুত সমাধান চাইছেন স্থানীয় বাসিন্দারা। অফিস টাইমে রাস্তায় কোনও বড় গাড়ি ঢুকে পড়লে সমস্যা আরও বাড়ে। এ নিয়ে এক নিত্যযাত্রী কৃষ্ণপদ অধিকারী জানিয়েছেন, ‘এই সমস্যা সমাধানে ওভারব্রিজ দরকার।’ এব্যাপারে মথুরাপুর এক নং ব্লকের বিডিও সোমনাথ মান্না ফোনে জানান, সমস্যার কথা তিনি জেনেছেন, পুলিশকে যানজট সমস্যা মুক্ত করার জন্য তিনি জানিয়েছেন‌। জায়গাটি রেলের অধীনে থাকায় বিকল্প রাস্তা অথবা ওভারব্রিজ তৈরি না করা হলে সমস্যাটি থেকেই যাবে‌।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মথুরাপুর স্টেশন রোড মানেই সমস্যা! মুক্তি পেতে যা চাইছেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement